দিনাজপুরের কাহারোল সুন্দরপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ওই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন পাঁচবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান শরিফউদ্দিন আহমেদ। এবারের নির্বাচনে তিনি মাত্র ৭০৩ ভোট পেয়েছেন।
গত রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ছয় ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকা প্রতীকের প্রার্থী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। সর্বনিম্ন ভোট পেয়ে জামানত হারান সুন্দরপুর ইউনিয়নের প্রার্থী শরিফউদ্দিন আহমেদ। তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।
ভোটের ফল বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন, ভোটের তিন দিন আগ পর্যন্ত পরিবেশ ভালো ছিল। কিন্তু শেষ মুহূর্তে দলীয় নেতা কর্মীদের অসহযোগিতার কারণে তিনি হেরে গেছেন।’
শরিফউদ্দিন আহমেদ জানান, তিনি ১৯৮৪ সাল থেকে ভোটের মাঠে পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত নির্বাচনেও তিনি নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।
সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলাম মাস্টার আজকের পত্রিকাকে বলেন, তৃণমূলের ভোট নিয়ে প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠালেও উপজেলার সব কটি ইউনিয়নে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যানদের।
শরিফ মাস্টার ভালো লোক কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি বয়সেরভারে ভারাক্রান্ত। এটি তার ১১তম নির্বাচন। গতবার মানুষকে তিনি বলেছিলেন আর নির্বাচন করবেন না। অথচ আবার তিনি ভোটে দাঁড়িয়েছেন। মানুষ তাঁর প্রতি বিমুখ হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫