ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মিনাপুর গ্রামে একটি ধূসর রঙের নীলগাই গুরুতর আহত অবস্থায় আটক করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এর ২ ঘণ্টা পরই বিলুপ্তপ্রায় প্রজাতির এই নীলগাইটি মারা গেছে।
গত শুক্রবার বিকেলে হরিপুর সদর ইউনিয়নের মিনাপুর এলাকায় পথচারীরা নীলগাইটি দেখতে পান। পরে তাঁরা এটিকে আটক করেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেন।
আহত নীলগাইটিকে সুস্থ করে তুলতে বিজিবি ক্যাম্পে ছুটে যান হরিপুর প্রাণিসম্পদ বিভাগের টেকনিশিয়ান (এআই) আব্দুল জলিল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাণীটির পুরো শরীরে মারাত্মক জখম হয়েছে। পেছনের বাম পায়ের খুরের একটি অংশ ছুটে পড়ে গেছে। সামনের ডান পা ও নাকের চামড়া ছিঁড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে নিস্তেজ হয়ে প্রাণীটি মারা গেছে।’ প্রাণীটিকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে কি না জানতে চাইলে আব্দুল জলিল বলেন, ‘ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় প্রাণীটির শরীরে সীমান্তের তারকাঁটার আঘাত লাগে। এ কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে নীলগাইটির মৃত্যু হতে পারে।’
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘হরিপুরের পার্শ্ববর্তী দিনাজপুর ৪২ বিজিবির বিওপি ক্যাম্পের সদস্যরা নীলগাইটি উদ্ধার করে তাঁদের ক্যাম্পে নিয়ে যায় বলে শুনেছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫