
রমজান মাস সামনে রেখে সারা দেশে নিম্ন আয়ের মানুষকে কার্ড পদ্ধতিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু করেছে সরকার। রাঙামাটির বরকল উপজেলায় প্রথমবারের মতো কার্ড পদ্ধতিতে টিসিবি পণ্য বিতরণ করছে উপজেলা প্রশাসন। এই পণ্য পেয়ে খুশি হয়েছেন উপকারভোগীরা।
গত রোববার উপজেলার কলাবুনিয়া বাজার ও জগন্নাথছড়ি বিক্রয়কেন্দ্রে ডিলার মো. ফারুকের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ শুরু হয়। ওই দিন আইমাছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুবিমল চাকমা, কেন্দ্র পরিদর্শক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ২৮ মার্চ পর্যন্ত নির্ধারিত বিক্রয়কেন্দ্রে এই পণ্য বিক্রি হবে বলে জানা গেছে।
বাজার ঘুরে জানা গেছে, বর্তমানে উপজেলার বাজারে প্রতি কেজি ডাল ৯০ টাকা, চিনি ১০০ ও ভোজ্যতেল লিটারপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে টিসিবি ডিলারের কাছ থেকে প্রতি কেজি ডাল ৬৫ টাকা, চিনি ৫৫ ও ভোজ্যতেল ১১০ টাকায় কিনতে পারছেন ভোক্তারা। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুবিধাভোগীরা।
আইমাছড়া ইউনিয়নের সাক্রাছড়ি গ্রামের বাসিন্দা বিন্ধা রাণী চাকমা বলেন, ‘স্বল্প মূল্যে পণ্য পেয়ে খুশি হয়েছি। ৪৬০ টাকায় যে পণ্য পাচ্ছি, তা আমার কাছে যথেষ্ট। স্বল্প দামে পাওয়া পণ্যগুলো বাজার থেকে অনেক দামে কিনতে হতো।’
আরেক উপকারভোগী চণ্ডীলাল চাকমা জানান, বাজারমূল্যের চেয়ে টিসিবির পণ্যগুলো তাঁর কাছে অনেকটা সাশ্রয়ী মনে হয়েছে। যদিও তাঁকে টিসিবির পণ্য বিনা মূল্যে দেওয়া হচ্ছে না।
টিসিবির ডিলার মো. ফারুক জানান, গত রোববার আইমাছড়া ইউনিয়নে কলাবুনিয়া বাজারে ৪১১ জন ও জগন্নাথছড়া বিক্রয়কেন্দ্রে ৪১১ জন কার্ডধারীকে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে। তবে পণ্যের মান নিয়ে কেউ অভিযোগ তোলেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল রানা জানান, রমজান সামনে রেখে দেশে এক কোটি নিম্ন আয়ের মানুষকে স্বল্প মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে বরকলেও সেই সেবা নিশ্চিত করা হচ্ছে। ২০ মার্চ থেকে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে। এখনো টিসিবির পণ্য নিয়ে কেউ অভিযোগ বা মন্তব্য করেননি। সঠিকভাবে কাজ সম্পাদনের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের আন্তরিকতার প্রশংসা করেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫