
ভারতফেরত করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন থেকে পালিয়েছেন বলে জানা গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, যাওয়ার আগে ওই ব্যক্তির নমুনা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, সেই রিপোর্ট নেগেটিভ আসে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার নন্দনি গ্রামের মৃত সিজার আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৫) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বসে খাবার খেলেও দুপুরের খাবার দেওয়ার সময় তাঁকে আর পাওয়া যায়নি।
সূত্রে জানা যায়, আবুল কালাম ৯ জানুয়ারি দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। দর্শনা চেকপোস্টের হেলথ স্কিনিং সেন্টারে তাঁর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। আবুল কালাম আজাদ বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী হওয়ায় তাকে দেশে প্রবেশ করতে দেওয়া হলেও সরাসরি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডেডিকেটেড করোনা ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকেই মঙ্গলবার দুপুরে তিনি পালিয়েছেন। তবে ওই ব্যক্তির নমুনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে, সেই রিপোর্ট নেগেটিভ আসে। হাসপাতাল থেকে পালানো ওই ব্যক্তি হয়তো দুই একদিনের মধ্যেই ছুটি পেতেন। কিন্তু তিনি তাঁর আগেই হাসপাতাল থেকে পালিয়েছেন।
সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘মঙ্গলবার দুপুরে জানতে পারি, হাসপাতালের আইসোলেশন থেকে ভারত ফেরত করোনা আক্রান্ত এক রোগী পালিয়ে গেছেন। এরপর থেকেই ওই রোগীকে খোঁজার চেষ্টা করা হয়। কিন্তু রাত ৯টার পরে জানতে পারি সকালে তিনি হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রে নমুনা পরীক্ষার জন্য দেন। তাঁর নমুনার ফলাফল নেগেটিভ আসায় কাউকে কিছু না বলেই তিনি হাসপাতাল থেকে চলে যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২০ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫