পবিত্র মক্কা নগরীর সর্বশেষ সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে পবিত্র মসজিদুল হারামের দিকে যাওয়ার পথে বিশ্বের দীর্ঘতম ক্যালিগ্রাফিক ম্যুরাল স্থাপন করা হয়েছে। সৌদি আরবের ক্যালিগ্রাফি শিল্পী আমাল ফেলেমবানের নকশায় তৈরি ম্যুরালটি ৭৫ মিটার লম্বা। এই প্রকল্প হজ ও ওমরাহযাত্রীদের কাছে সৌদি আরবের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সাহায্য করবে বলে আশা করছে মক্কা নগর কর্তৃপক্ষ।
আরব নিউজ জানায়, মক্কার নগর কর্তৃপক্ষ ম্যুরাল আঁকা এবং কোরআনের ভাষাঘনিষ্ঠ হিসেবে পরিচিত চারুশিল্প আরবি ক্যালিগ্রাফি আঁকার প্রতিযোগিতার আয়োজন করে। মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্ট বিভাগের একটি দল এতে অংশ নেয় এবং আমাল ফেলেমবানের নেতৃত্বে চমৎকার এই ক্যালিগ্রাফিক ম্যুরালের নকশাটি তৈরি করে।
শিল্পী আমাল ফেলেমবানের মতে, ম্যুরাল পেইন্টিংয়ের এই প্রাচীন শিল্প টিকিয়ে রাখা জরুরি। কারণ এটি আরবের নান্দনিক ঐতিহ্য চিত্রায়ণের পাশাপাশি দেশটিকে প্রাচীন ও আধুনিক বিশ্বের শিল্পধারার সঙ্গেও যুক্ত করবে।
আমল ফেলেমবান বলেন, ‘এই ম্যুরাল সড়কের দুই পাশের ধূসর ভবনগুলো ঢেকে সড়কগুলোকে আলোকিত ও আধুনিক করে তুলবে। পাশাপাশি শহরের প্রকৃত
চেতনার সঙ্গেও পর্যটকদের পরিচিত করে তুলবে।’
ম্যুরালের থিমের পক্ষে যুক্তি তুলে ধরে ফেলেমবান বলেন, ‘এ ম্যুরালটি মুসলমানদের তীর্থভূমি মক্কার আসল ঐতিহ্যের প্রতিনিধিত্ব করছে এবং এটি পবিত্রতম মসজিদের অন্যান্য ম্যুরাল থেকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তৈরি। হজ ও ওমরাহযাত্রীদের অনেকেই সৌদি আরবের সংস্কৃতি-সভ্যতা সম্পর্কে তেমন ধারণা রাখেন না, তাঁদের এই ম্যুরাল সাহায্য করবে।
সৌদি আরবের বিখ্যাত চারুশিল্পী বদর আল-সোলায়মানি আশা করছেন, এ ম্যুরাল সারা বিশ্ব থেকে আসা তীর্থযাত্রীদের আনন্দিত করবে। এ কারণেই তাঁরা দেশের ও দেশের বাইরের শিল্পীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছেন, যা পর্যটকদের জন্য ইতিহাস-ঐতিহ্যের মিশেলে চমৎকার এক পরিবেশ তৈরি করবে।
সূত্র: আরব নিউজ

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫