ডোপ টেস্টে উত্তীর্ণ হয়েই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি হচ্ছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে সম্মান প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গত সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু করে শাবিপ্রবি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে আছে। শিক্ষার্থীকে ভর্তি হওয়ার আগে ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। আমরা কোনো মাদকাসক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাব না।’
তবে কারিগরি ত্রুটির কারণে বেলা ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারেননি। আড়াইটার পর ভর্তি কার্যক্রম পুনরায় শুরু হয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ নির্দেশিত ‘এ-১’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকারে মেধাক্রম অনুযায়ী প্রথম ৩৫০ জন শিক্ষার্থীকে ডাকা হয়।
ভর্তি কমিটির সদস্যসচিব চৌধুরী আবদুল্লাহ আল-হোসাইনী বলেন, ‘টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের ভর্তি কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫