যশোরের চৌগাছায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, দাখিল, আলিম ও কামিল মাদ্রাসার ১২ থেকে ১৮ বছরের ২২ হাজার ৪৮২ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া শেষ হয়েছে। এবার কওমি ও হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য তালিকা চেয়েছে উপজেলা স্বাস্থ্য দপ্তর।
গত বৃহস্পতিবার ৬০০ শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়ার মাধ্যমে উপজেলার ৪৮ মাধ্যমিক বিদ্যালয় ২১ দাখিল, আলিম ও কামিল মাদ্রাসা এবং ১১ কলেজের ১২ বছর থেকে ১৭ বছর ৩৬৪ বয়সী শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন হয়। গত ১২ জানুয়ারি থেকে শুরু করে ১৯ জানুয়ারি শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্পন্ন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৭৪৪ জন শিক্ষার্থী নানা কারণে সে সময়ে টিকা নিতে না পারায় বৃহস্পতিবার তাদের টিকা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার বলেন, ‘উপজেলার সব কওমি ও হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫