তুরস্কের টিভি সিরিজ ‘মুহতেশেম ইউযয়িল’ বাংলাদেশের দর্শকদের কাছেও জনপ্রিয়। ‘সুলতান সুলেমান’ নামে দীপ্ত টিভিতে প্রচারিত হয়েছিল এ সিরিজের বাংলা ভার্সন। সুলতান সুলেমানের অধীনে একজন মিলিটারি কমান্ডারের চরিত্রে নজর কাড়েন তুরস্কের অভিনেতা বুরাক অ্যাজিভিট। তবে ‘কুরুলুস উসমান’ দিয়েই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান বুরাক। এ সিরিজে তিনি ছিলেন মুখ্য চরিত্র উসমানের ভূমিকায়। এ কারণে বাংলাদেশের অনেকের কাছে তিনি উসমান বলেও পরিচিত।
কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় বুরাক জানান, প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন তিনি। তবে কবে আসবেন, সেটি তখন প্রকাশ করেননি। গতকাল আরেক ভিডিও বার্তায় অভিনেতা জানালেন তাঁর আসার দিনক্ষণ। বুরাক অ্যাজিভিট বলেন, ‘বাংলাদেশ তোমায় সালাম। আমি এখন ইস্তাম্বুলে। শিগগির আমি বাংলাদেশে আসছি। তারিখটি তোমরা মনে রেখো। সেটা হলো ২৬ মে। সেদিন সবার সঙ্গে দেখা হবে।’
জানা গেছে, সিঙ্গার বাংলাদেশের মুখপাত্র হিসেবে বাংলাদেশ সফর করবেন বুরাক অ্যাজিভিট। এ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ঢাকায় তিনি একাধিক কার্যক্রমে অংশ নেবেন। বুরাকের আগমন উপলক্ষে ‘বুরাক স্পেশাল উরাধুরা ফ্রাইডে’ নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ। ১৯ থেকে ২৬ মের মধ্যে দেশব্যাপী যেকোনো সিঙ্গার বেকো স্টোর এবং সিঙ্গার ডটকম থেকে যেকোনো পণ্য কিনে ভাগ্যবান বিজয়ী হিসেবে বুরাকের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন ভক্তরা।
ইস্তাম্বুলের এক মধ্যবিত্ত পরিবারে ১৯৮৪ সালে বুরাক অ্যাজিভিটের জন্ম। ফটোগ্রাফি বিষয়ে স্নাতক শেষ করে মডেল হিসেবে কাজ শুরু করেন। ২০০৫ সালে এক প্রতিযোগিতায় তুরস্কের সেরা মডেল নির্বাচিত হন। ‘মাইনাস ১৮’ দিয়ে পরের বছর শুরু হয় তাঁর অভিনয় ক্যারিয়ার। ২০০৮ সালে ‘লিটল সিক্রেটস’ সিনেমায় অভিনয়ের পর তুরস্কের দর্শকদের কাছে পরিচিতি পান। তবে বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে মুহতেশেম ইউযয়িল ও কুরুলুস উসমান সিরিজের কল্যাণে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫