নাসিরুদ্দিন হোজ্জা একদিন কাজির আসনে বসে একটি বিচার করছিলেন। প্রথমে ফরিয়াদি তাঁর বক্তব্য দিতে শুরু করেন। আসামির সম্পর্কে তাঁর অভিযোগের বিস্তারিত বিবরণ দিচ্ছেন। হোজ্জা মনোযোগ দিয়ে তাঁর কথা শুনছেন। বলা শেষ হলে হোজ্জা মাথা ঝাঁকিয়ে বললেন, ‘তোমার কথাই ঠিক।’
এবার আসামি বলে উঠল, ‘হুজুর, আমার দুইটা কথা ছিল।’
হোজ্জা বললেন, ‘ঠিক আছে, তুমি তোমার বক্তব্য বলো।’
আসামির বক্তব্যও মনোযোগ দিয়ে শোনার পর হোজ্জা বললেন, ‘তোমার কথাই ঠিক।’
হোজ্জার স্ত্রী পর্দার আড়ালে এতক্ষণ সব কথা শুনছিলেন। বিরক্ত হয়ে স্বামীকে তিনি বললেন, ‘দুজনই ঠিক হয় কীভাবে? হয় আসামির কথা ঠিক অথবা ফরিয়াদির কথা ঠিক।’
হোজ্জা স্ত্রীর দিকে ফিরে সমর্থনসূচক হাসি দিয়ে বললেন, ‘বিবি, তোমার কথাই ঠিক।’
খ. গ্রামোফোন আবিষ্কারের পর টমাস আলভা অ্যাডিসনের জন্য একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় সাধারণত যাঁর উদ্দেশ্যে আয়োজন তাঁর সম্পর্কে প্রশংসাসূচক বক্তব্যই দেওয়া হয়। কিন্তু ওই সভায় এক তরুণী তাঁর বক্তৃতায় অ্যাডিসনকে অযথাই আক্রমণ করে বললেন, ‘কী এক ঘোড়ার ডিমের যন্ত্র আবিষ্কার করেছেন, সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতেই থাকে। আর তাই নিয়ে এত মাতামাতি! ইতিহাস আপনাকে ক্ষমা করবে না…।’
তরুণী বলেই যাচ্ছেন। থামার কোনো লক্ষণ নেই।
অ্যাডিসন চুপ করে শুনে গেলেন। বক্তৃতা দিতে উঠে তিনি বললেন, ‘ম্যাডাম, আপনি ভুল করছেন। আসলে সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করার যন্ত্র আবিষ্কার করেছেন ঈশ্বর। আমি যেটা আবিষ্কার করেছি, সেটি ইচ্ছেমতো থামানো যায়।’
গ. এক জেলা সদরের আদালতে একটি মামলায় সাক্ষী হিসেবে হাজির করা হয়েছে এমন একজনকে, যিনি এলাকায় ঠোঁটকাটা শিমুল খালা নামে পরিচিত।
বাদীপক্ষের উকিল রহমত আলী শিমুল খালাকে ঘাবড়ে দেওয়ার জন্য প্রথমেই জিজ্ঞাসা করলেন, ‘আপনি আমায় চেনেন?’
শিমুল খালার ঝটপট উত্তর, ওমা চিনব না কেন? তুমি রহমত। তোমায় ল্যাংটা বয়স থেকেই চিনি। পুরো বখে যাওয়া ছেলে ছিলে। মিথ্যা কথা বলতে। লোক ঠকানোয় ওস্তাদ ছিলে। আরও অনেক গুণ তোমার ছিল, সেসব আর বলছি না। নিজেকে মস্ত কেউকেটা ভাবতে যদিও কানাকড়ির মুরোদ ছিল না। তোমাকে আমি ভালোই চিনি।’
রহমত আলী স্তম্ভিত হয়ে গেলেন। ভেবে পাচ্ছিলেন না কী বলবেন। একটু ভেবে উল্টোদিকে বসা বিবাদীপক্ষের উকিল তমাল মজুমদারের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ‘ওনাকে চেনেন?’
শিমুল খালার উত্তর, ওমা চিনব না কেন? ও তো তমাল, খুব ভালো করেই চিনি। অলস অকর্মণ্য। কারও সঙ্গে সদ্ভাব ছিল না। পাঁড় মাতাল। শহরের সবচেয়ে পিশাচ উকিল। বউয়ের চোখে ধুলো দিয়ে তিনটে ছুড়ির সঙ্গে ফষ্টিনষ্টি করে। তার মধ্যে একজন তোমার বউ। ওকে ছোট থেকেই চিনি।’
বিবাদীপক্ষের উকিল অসুস্থ বোধ করতে লাগলেন। এমন সময় জজ সাহেব দুই উকিলকে কাছে ডাকলেন। উকিলদ্বয় কাছে যাওয়ার পর নিচু গলায় শান্ত স্বরে জজ সাহেব বললেন, ‘দুই গর্দভের একজনও যদি ওই নারীকে প্রশ্ন করো যে আমায় চেনে কি না, তাহলে তোমাদের আমি ফাঁসির কাষ্ঠে চড়াব।’
ঘ. একজন ভদ্রমহিলা তাঁর স্বামীর জন্য নিজ হাতে চা বানিয়ে এনেছেন। বেচারা স্বামী মাত্র অফিস থেকে ফিরেছেন। অন্যান্য দিনের চেয়ে তাঁকে একটু বেশিই খাতির করা হচ্ছে। এ নিয়ে স্বামীপ্রবর কিছুটা ধন্দে আছেন। ঠিক মেলাতে পারছেন না আজকের এই অতিরিক্ত আপ্যায়নের বিষয়টি।
রাতের খাবারের সময় স্বামীর পাতে তরকারি তুলে দিতে দিতে স্ত্রী বললেন, ‘আজ দুপুরে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি৷ কী স্বপ্ন শুনতে চাও?
স্বামী ভয়ে ভয়ে বলেন, কী?
স্ত্রী: দেখলাম, আমরা এক বিশাল মার্কেটে বেড়াতে গেছি। আর তুমি আমাকে সেখানে একটা দামি হীরার নেকলেস কিনে দিয়েছ। আচ্ছা, এর মানে কী বলো তো?’
স্বামী: ‘ও আচ্ছা, আমি তো ভাবলাম, কি না কি! এই স্বপ্নের মানে তোমাকে আগামীকাল জানাতে পারব।’
স্ত্রী খুব খুশি। মনে মনে ভাবছে, বর তার খুব একটা খারাপ না।
পরের দিন স্বামী ভদ্রলোক অফিস থেকে ফিরলেন হাতে একটা প্যাকেট নিয়ে। ঘরে ঢুকেই সেটা দিলেন স্ত্রীর হাতে। স্ত্রী মহা উৎসাহে ভেতরে গিয়ে প্যাকেট খুলে দেখেন, একটা বই। বইটির নাম ‘খোয়াবনামা’।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫