ময়মনসিংহের গফরগাঁওয়ে ২১ পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন হবে। মণ্ডপগুলোতে এখন প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। মণ্ডপ কমিটির সদস্যরা এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে আকর্ষণীয় সাজসজ্জা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পূজা উদ্যাপন পরিষদের নেতারা তদারকি ও পরামর্শ দিচ্ছেন।
জানা গেছে, এবার উপজেলার পৌর এলাকায় পাঁচটি ও দশটি ইউনিয়নে সতেরোটি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন হবে। এর মধ্যে রাওনা ইউনিয়নে তিনটি, যশরা ইউনিয়নে দুটি, পাগলা থানার মশাখালীতে একটি, লংগাইর ইউনিয়নে একটি, উস্থি ইউনিয়নে একটি, পাঁচবাগ ইউনিয়নে একটি, দত্তেরবাজার ইউনিয়নে একটি, টাংগাব ইউনিয়নে একটি, পাইথল ইউনিয়নে একটি ও নিগুয়ারী ইউনিয়নে চারটি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন হবে।
গফরগাঁও উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক অনিল রায় বলেন, ‘আগামী ১ অক্টোবর মহাষষ্ঠী দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। পূজামণ্ডপগুলোতে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রশাসন সার্বক্ষণিক সহযোগিতা করছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫