ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালে মারা যান চিত্রনায়ক মান্না। মৃত্যুর ১৫ বছর পর রুপালি পর্দায় আসছে তাঁর নতুন সিনেমা। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে মান্না অভিনীত শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’। এমনটাই জানিয়েছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।
মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমায় মান্নার সঙ্গে আছেন মৌসুমী ও পপি। পরিচালনা করেছেন জাহিদ হোসেন। মুক্তিযুদ্ধের সময় যৌনকর্মীদের দুই দলের বিরোধ নিয়ে সিনেমার গল্প।
পুরান ঢাকার এক পতিতালয়ে পাকিস্তানি এক মেজর আসে মুজরা দেখতে। তখন মৌসুমী ও পপি তাকে পায়েসের সঙ্গে বিষ খাইয়ে মেরে ফেলার পরিকল্পনা করে। এ ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যায় গল্প। সিনেমাটি নির্মিত হয়েছিল ‘লীলামন্থন’ নামে। পরবর্তী সময়ে সেন্সর বোর্ডের আপত্তির মুখে নাম পরিবর্তন করে রাখা হয় ‘জীবন যন্ত্রণা’। নাম বদলেই হলে আসছে সিনেমাটি। প্রযোজক খসরু বলেন, ‘জীবন যন্ত্রণা নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের কাহিনি নিয়ে। তাই আমরা চাচ্ছি, ডিসেম্বর মাসে সিনেমাটি দর্শকদের দেখাতে। সর্বোচ্চ চেষ্টা থাকবে ১৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার।’
এত দিন সিনেমাটি আটকে থাকার কারণ জানিয়ে খসরু বলেন, ‘২০০৮ সালে মান্না মারা যাওয়ার পরপরই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। সে সময় মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমাগুলো সেন্সর বোর্ডের সদস্যদের সঙ্গে দেখতেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দুজন সদস্য। প্রথমে তাঁরা নাম নিয়ে আপত্তি জানান। যেহেতু সিনেমাটি যৌনকর্মীদের নিয়ে, তাই আমরা এ নামটি রাখতে চেয়েছিলাম। পরবর্তীকালে তাঁরা আপত্তি জানান সিনেমার গল্প নিয়ে। বলেন, এখানে যৌনকর্মীদের দেখানো হয়েছে, এটা অনুমতি দেওয়া যাবে না। তখন সেন্সর বোর্ডও আমাদের ছাড় দেয়নি। কয়েক বছর পর সিদ্ধান্ত নেওয়া হয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কাউকে সেন্সর বোর্ডে ডাকা হবে না। সিনেমার ছাড়পত্র প্রদানে তাঁদের অংশগ্রহণ উচিতও ছিল না। এমনটা কিন্তু নীতিমালায়ও নেই। পরবর্তী সময়ে যখন আমরা সিনেমাটি জমা দিই, তখন বিনা কর্তনে ছাড়পত্র পাই। তাদের একটাই শর্ত ছিল, সিনেমাটির নাম জীবন যন্ত্রণা দিতে হবে। এর মধ্যে পার হয়ে যায় সাত-আট বছর। ২০২১ সালের দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে করোনার কারণে তা সম্ভব হয়নি। এবার আর মিস করতে চাই না।’
প্রযোজক খসরু আরও জানান, জীবন যন্ত্রণা সিনেমার দৃশ্যধারণের কাজ শেষ করলেও মান্না পুরো ডাবিং শেষ করতে পারেননি। ৭০ ভাগ ডাবিং করার পর মারা যান মান্না। বাকি ডাবিং সম্পন্ন করেন রাতিন। মান্নার জীবদ্দশাতেও তিনি ব্যস্ততার কারণে ডাবিংয়ে সময় দিতে না পারলে তাঁর হয়ে রাতিন ডাবিং করতেন বলে জানান খসরু।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫