
সিরাজদিখানে পরোয়ানার ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া গ্রামের ফরহাদ শেখের ছেলে সাইফ শেখ (২১), জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামের আব্দুল মতিন মোল্লার ছেলে রিফাত মোল্লা (১৭), বালুচর ইউনিয়নের মোল্লার চর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মহিন উদ্দিন (৩৩) ও ইমরান (২৬), রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের আনোয়ারের ছেলে হাবিবুর মিয়া (৩৩) ও আমিনুল ইসলাম (৩০), আনোয়ারের স্ত্রী সালেহা বেগম (৭০), শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের শেখ আহাম্মেদের ছেলে শেখ আজহার আলী।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সাত দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে একজন মাদক ব্যবসায়ীসহ ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আগামী ৬ দিন পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫