Ajker Patrika

ভিক্ষুককে বাস থেকে ফেলে দিল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১৪: ৪৮
ভিক্ষুককে বাস থেকে ফেলে দিল দুর্বৃত্তরা

নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শুকুর আলী (৬০) নামের এক ভিক্ষুককে অচেতন করে রোজগারের ৬০০ টাকা ছিনিয়ে নিয়ে বিবস্ত্র করে বাস থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। বগুড়া থেকে ঢাকাগামী বনলতা এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাস থেকে তাঁকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

শুকুর আলী বগুড়া জেলা সদরের চক সূত্রাপুর গ্রামের বাসিন্দা।

থানার উপপরিদর্শক (এস আই) হাফিজ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১১টার দিকে ওই বৃদ্ধকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় তাঁকে লুঙ্গি পরিয়ে দিয়ে খাবার খাওয়াই। এরপর তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’

গতকাল শনিবার শুকুর আলী জানান, ভিক্ষা করার জন্য ওই বাসে ওঠেন। কিছু দূর আসার পর কয়েকজন ব্যক্তি তাঁকে খাবার দেয়। সেই খাবার খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন। তারপর জ্ঞান ফিরে দেখেন তিনি বিবস্ত্র অবস্থায় রাস্তার পাশে পড়ে আছেন। পকেটে ৬শ টাকা ছিল। সে টাকা নেই।

জানতে চাইলে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, অসুস্থ অবস্থায় ওই ওই বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়েছিল। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত