সংগীতে অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক পেয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তাঁর এমন অর্জনে ‘সংগীত ঐক্য বাংলাদেশ’-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় শিল্পীকে; বন্যা নিজে এই সংগঠনের সভাপতি।
গত সোমবার সন্ধ্যায় রেজওয়ানা চৌধুরী বন্যার বাসায় গিয়ে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দুই মহাসচিব গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ও সংগীতশিল্পী নকীব খান। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন সংগঠনটির প্রচার ও প্রকাশনা সচিব গীতিকবি জুলফিকার রাসেল। ফুলেল শুভেচ্ছা শেষে তাঁরা পারস্পরিক খোঁজখবর নেন। আলাপ করেন দেশীয় সংগীতের উন্নয়ন ও বিকাশে ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে।
প্রসঙ্গত, বাংলাদেশের গীতিকবি, সুরস্রষ্টা, মিউজিশিয়ান ও কণ্ঠশিল্পীদের প্রাপ্য সম্মান এবং সম্মানী উন্নয়নের লক্ষ্যে সংগীতের চার সংগঠন—গীতিকবি সংঘ বাংলাদেশ, মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশ, সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশনের সম্মিলিত মঞ্চ সংগীত ঐক্য বাংলাদেশ। সংগীতের সব পক্ষের মধ্যে যোগসূত্র তৈরি ও যৌথভাবে প্রণীত উন্নয়ন প্রস্তাবগুলো নিয়ে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও কপিরাইট দপ্তরের সঙ্গে একসঙ্গে কাজ করছে এই সংগঠন।
ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন। এরপর রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এ বছর ভারত সরকার ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছে। তাঁদের মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পাচ্ছেন। বাংলাদেশের একমাত্র শিল্পী হিসেবে এবার সম্মানিত হলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫