কদিন পর ঈদুল আজহা। এ উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে বেড়েছে কামারদের কর্মব্যস্ততা। জেলার মধ্যে সবচেয়ে বড় কামারশালা এই উপজেলায়। কামারের দোকানগুলোতে সারা দিন টুং-টাং শব্দ বিরাজ করছে। কোরবানির পশু জবাই ও মাংস কাটার হাতিয়ার তৈরি ও মেরামতের কর্মযজ্ঞ সেখানে চলছে।
সরেজমিনে কালাই কর্মকারপাড়া, পুনট কর্মকারপাড়া, পুনট বাজারের কামারের দোকানগুলোতে দেখা গেছে কেউ গলে যাওয়া লোহা হাতুড়ি দিয়ে পিটিয়ে হাতিয়ার তৈরির উপযোগী করছেন। কেউবা পশু জবাই করার ছুরি ধার করছেন। একটি হাতিয়ার তৈরি করতে লোহা অনুযায়ী দাম নেওয়া হচ্ছে।
উপজেলায় প্রায় ১০০টি কামারের দোকান রয়েছে। এতে প্রায় ৫০০ মানুষের কর্মসংস্থান আছে। প্রতি বছর ধানের মৌসুম, কোরবানির ঈদে কামারদের ব্যস্ততা যেন বেড়ে যায়। ধান কাটার কাস্তে, কোরবানির ঈদে ছুরি, দা, কুড়াল তৈরি ও মেরামতের কাজে ব্যস্ত থাকেন কামাররা।
এই এলাকার কামারের তৈরি জিনিসের কদর থাকায় সিলেট, ফেনি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, গোবিন্দগঞ্জ, বগুড়া, পাকুটিয়া, ময়মনসিংহ, পাবনা, দিনাজপুর, রংপুরের শুঁটি বাড়িসহ দেশের বিভিন্ন জেলায় দা, এতের চাকু, চাপাতি, জবাই ছুরি, সেমি কুড়াল, চিপিং কুড়াল, পাগলু, কাস্তে, শক্তা, বঁটিসহ অর্ডার নেওয়ার পরে দেশের বিভিন্ন জায়গায় হাতিয়ার তৈরি করে ডেলিভারি দেওয়া হয়।
স্থানীয় কামার সনজিত কর্মকার আজকের পত্রিকাকে বলেন, পাকা লোহার তৈরি হাতিয়ার ধারালো হওয়ায় এ লোহা থেকে তৈরি প্রতি কেজি দা-বঁটি ৩০০ টাকা, বড় বঁটি প্রতিটি ৬০০ টাকা, পাগলু প্রতিটি ১৫০ টাকা, বড় ছুরি প্রতিটি ৬০০ টাকা, কুড়াল প্রতি কেজি ১৮০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এদিকে, একটি পুরাতন হাতিয়ার মেরামত ও ধারালো করতে নেওয়া হচ্ছে ১০০ টাকা।
আরেক কামার প্রতাপ কর্মকার বলেন, কামারের ব্যবসা আগের মতো নেই। গত বছরের থেকে প্রতি কেজি কাঁচা লোহার দাম বেড়েছে ৩০-৩৫ টাকা ও পাকা লোহার দাম বেড়েছে ৫০-৬০ টাকা। এ জন্য প্রতিটি লোহার হাতিয়ারের দাম বেশি পড়ছে।
বফলগাড়ী পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোরবানির পশু জবাই করার জন্য ধারালো ছুরি ব্যবহার করতে হয়। এ জন্য কামারের কাছে এসেছি ছুরি ধার করাতে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫