অভিনেত্রী আশনা হাবীব ভাবনা আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন। ইংল্যান্ডের ওয়েলসে অবস্থিত রেক্সহ্যাম গ্লিন্ডউর ইউনিভার্সিটি থেকে ব্যবসায় বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এ তারকা।
১১ মে লন্ডনে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে মাথায় হ্যাট আর গায়ে কালো গাউন পরে নিজের কাঙ্ক্ষিত সনদপত্রটি গ্রহণ করেছেন ভাবনা। তাঁর হাতে সনদ তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মারিয়া হিনফিলার। অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ফেসবুকে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। বন্ধু-শুভাকাঙ্ক্ষী আর ভক্তদের প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।
লন্ডন থেকে ভাবনা বলেন, ‘আমাকে নিয়ে আব্বু-আম্মুর অনেক স্বপ্ন ছিল। কনভোকেশনে তাঁরা অংশ নিলে আরও ভালো লাগত। আমি আম্মুকে ভিডিও কল দিয়েছিলাম, খুশিতে আম্মু কাঁদছিলেন। এই যে প্রাপ্তি, এটা আমার মা-বাবার আশীর্বাদ। একটা ভ্রান্ত ধারণা আছে, নায়িকা বা অভিনেত্রীরা পড়াশোনা করেন না। আত্মীয়স্বজন কাছে এলে আমার সঙ্গে সেলফি তোলেন, দূরে গেলে আম্মুকে কথা শোনান। তাঁদের জন্য আমার এই অর্জন সর্বোচ্চ জবাব।’
ভাবনা জানান, ২০১৭ সালের নভেম্বরে যুক্তরাজ্যে গিয়ে ওয়েলসের ওই ইউনিভার্সিতে ভর্তি হন তিনি। সেখানে দুবার গিয়ে অনেক দিন থেকেছেন, ক্লাস করেছেন। এরপর করোনার কারণে দুই বছর দেশে থেকে অনলাইনেই ক্লাস করেছেন। নিজের কাজ-অভিনয় সব ম্যানেজ করে পড়াশোনা চালিয়ে যাওয়াটা বেশ কঠিনই ছিল। তবে ফল হাতে পেয়ে সব কষ্ট ভুলে গেছেন ভাবনা। আজ তিনি ভীষণ আনন্দিত! ২৬ মে সেই আনন্দ নিয়েই ঢাকায় ফিরবেন তিনি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫