এবার ঈদে মুক্তির অপেক্ষায় আছে ডজনখানেক সিনেমা। হলের সংকট থাকলেও সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঈদের ১০ দিন বাকি থাকতে মুক্তির তালিকায় যোগ হলো নতুন আরেক সিনেমা। ঈদ উৎসবে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’ সিনেমার। বানিয়েছেন কামরুজ্জামান রোমান।
গতকাল সিনেমার আইটেম গান প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। ‘বেসামাল’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন স্নেহা ভট্টাচার্য। কবির বকুলের লেখা গানটির সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গনের সঙ্গে নেচেছেন পূজা চেরি।
ঈদে মুক্তির প্রসঙ্গে নির্মাতা রোমান বলেন, ‘ঈদের সময় দর্শকের উপস্থিতি বেশি থাকে। তাই ঈদে মুক্তির সিদ্ধান্ত। উৎসবে মুক্তি পাওয়ার মতো সব উপাদান আছে এই সিনেমায়। আশা করি, হলে গিয়ে দর্শকেরা উপভোগ করবেন সিনেমাটি।’
ঢাকার অদূরে এক গ্রামের কিশোরী বুচি। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। বুচির নায়িকা হওয়ার জার্নি নিয়েই তৈরি হয়েছে লিপস্টিকের চিত্রনাট্য। বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি।
সিনেমাটি নিয়ে পূজা বলেন, ‘বাস্তব জীবনেও গ্রামের অনেক মেয়ের এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা। সিনেমার রঙিন দুনিয়ার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে কেউ কেউ। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাদের। এ সিনেমাতে বুচিও এমন এক নারী।’
লিপস্টিক সিনেমায় পূজা চেরির নায়ক আদর আজাদ। একটি অতিথি চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫