
কুলাউড়া উপজেলায় ‘ফাইজা’র শীতাতপ নিয়ন্ত্রিত টিকাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকাকেন্দ্রের উদ্বোধন করা হয়। এদিন টিকা নেন ৬০০ গ্রহীতা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চলতিমাস থেকে উপজেলায় করোনারভাইরাসের ‘ফাইজা’র টিকা দেওয়া শুরু হয়। এ টিকা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সংরক্ষণ রাখতে হয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতাতপ নিয়ন্ত্রিত টিকা কেন্দ্র না থাকায় ফাইজার টিকা দেওয়া সম্ভব হয়নি। বিকল্প হিসেবে পৌর শহরের উছলাপাড়ায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অস্থায়ী কেন্দ্রে ‘ফাইজা’র টিকা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার জানান, ‘উপজেলা হাসপাতালের টিকাকেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত ছিল না। এ জন্য আমরা বাইরের একটি অস্থায়ী কেন্দ্রে টিকা কার্যক্রম চালিয়েছি। এখন থেকে হাসপাতালে এ টিকা দিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী বলেন, ভোগান্তি কমাতে হাসপাতালের টিকাকেন্দ্র শীতাতপ নিয়ন্ত্রিত করার উদ্যোগ নিই।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫