ফরিদপুরের নগরকান্দায় তিন মণ ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটি প্রায় ৩০০ বছরের পুরোনো ও কষ্টিপাথরের বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের জহুরুল হকের একটি পুরোনো পুকুর পুনঃখননের কাজ চলছিল। খননযন্ত্র (ভেকু মেশিন) দিয়ে খননের একপর্যায়ে গভীর থেকে মাটির সঙ্গে মূর্তিটি উঠে আসে। পরে প্রশাসনকে খবর দিলে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ খবর প্রচার হলে হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে পূজা অর্চনা শুরু করে। উদ্ধার হওয়া প্রায় তিন মণ ওজনের মূর্তিটি দেখার জন্য সেখানে শত শত লোকের সমাগম হয়।
স্থানীয়দের ধারণা, আগে এই এলাকায় প্রাচীন হিন্দু জমিদারেরা বসবাস করতেন। এটি তাঁদেরই ব্যবহৃত মূর্তি হতে পারে।
নগরকান্দা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ সময় তিনি বলেন, এটি অনেক প্রাচীন ও মূল্যবান পাথরের তৈরি মূর্তি বলে ধারণা করা হচ্ছে। তাঁরা এই মূর্তিটি হস্তান্তরের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তারাই পরীক্ষা-নিরীক্ষা করে বলতে পারবে এটি কিসের তৈরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রথমে ওই এলাকা থেকে মূর্তি উদ্ধারের খবর পান। পরে মূর্তিটি উদ্ধারের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা-পুলিশকে অবগত করলে তারা মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। নিয়ম মাফিক মূল্যবান মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, এক সময় এলাকাটিতে হিন্দু জমিদারদের বসবাস ছিল। এই মূর্তিটি সেই আমলেরই হতে পারে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫