শিরোনাম দেখে খানিকটা কল্পনা করে নিতে পারেন, সিঁড়ি দিয়ে যানবাহন চলাচল করছে! কল্পনা করা দোষের কিছু নয়, করতেই পারেন। কিন্তু কেন বলা হচ্ছে এ কথা? জানতে হলে একটু পড়ে নিতে হবে শনিবারের আজকের পত্রিকার শেষ পাতায় ছাপা হওয়া রাঙামাটির একটি খবর। শিরোনাম, ‘গ্রামের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ সওজের’।
খবর পড়ে জানা যায়, রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ধারক দেয়াল নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে বন্ধ হয়ে গেছে মোনতলা সূর্যকুমার কার্বারিপাড়াবাসীর একমাত্র কাঁচা রাস্তাটি। ফলে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী।
গ্রামবাসী জানাচ্ছেন, সওজ বিভাগের কর্মকর্তারা বলেছেন মানুষের চলাচলের জন্য দেয়ালে সিঁড়ি করে দেওয়া হবে। এই সিঁড়ি দিয়ে কীভাবে গাড়ি বা অন্য যান চলাচল করবে, সেটাই এখন ভাবনার বিষয়!
মোনতলা গ্রাম থেকে আসা কাঁচা রাস্তাটি পাহাড়ি পথ বেয়ে কিচিং আদাম এলাকায় এসে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সঙ্গে সংযুক্ত হয়েছে। গ্রামবাসীর যাতায়াতের সুবিধার্থে গত বছর কিচিং ছড়ার ওপর কালভার্ট নির্মাণ করা হয়। সম্প্রতি ওই এলাকায় সড়কের ধারক দেয়ালটি নির্মাণ করা হয়। খবরের সঙ্গে সংযুক্ত ছবিটি দেখেই আঁচ করা যায়, দেয়ালটির জন্য গ্রামে ঢোকার রাস্তাটি বন্ধ হয়ে গেছে।
যদিও রাঙামাটি সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন জানিয়েছেন, কেউ দেখলে মনে করবে রাস্তাটি ব্লক হয়ে গেছে, আসলে তা নয়। তিনি আগের চেয়ে ভালো রাস্তা করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। আগে যে ঢালু রাস্তাটি ছিল, এটি দিয়ে নাকি সব গাড়ি চলতে পারবে না। তাঁরা যে রাস্তাটি করে দেবেন, সেই রাস্তা দিয়ে সব ধরনের যান চলাচল করতে পারবে। এখন দেখা যাক, কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। অর্থাৎ, গ্রামবাসীর ‘কল্পনা’ আর সওজের ‘বাস্তবতা’ কতটুকু মিলবে কিংবা মিলবে না, সেটাই দেখার বিষয়।
আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, উপযুক্ত পরিকল্পনা ও ভাবনা-চিন্তা ছাড়াই কিছু নির্মাণকাজ করে অর্থ ব্যয় করা হয়, যা বাস্তবে কারও কোনো উপকারে লাগে না।
যেমন, সংযোগ সড়ক না থাকলেও ব্রিজ নির্মাণ কিংবা মানুষের চলাচল নেই—এমন জায়গায়ও কোনো না কোনো অবকাঠামো তৈরি করে জনগণের অর্থ পানিতে ফেলা হয়। আবার মানুষের উপকারে আসে এমন রাস্তাঘাট কিংবা ব্রিজ-কালভার্ট নির্মাণেও অনীহা দেখা যায়।
আমরা বলতে পারি, আসুন, অপেক্ষা করে দেখি কী হয়। কিন্তু অপেক্ষা করার সময় কি আছে? আশা করি, সওজ কর্তৃপক্ষের টনক এখনই নড়েচড়ে উঠবে আর গ্রামবাসীর কথা মাথায় রেখে সে অনুযায়ী রাস্তা বা দেয়াল নির্মাণ করে দেবে।
সিঁড়ি দিয়ে হাঁটা যায়, কিন্তু গাড়ি যে চলে না, সেটাও সওজ কর্তৃপক্ষের মাথায় থাকবে বলে আশা করা যায়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫