
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে লেগুনা স্ট্যান্ড বসানোর খবর পাওয়া গেছে। এতে চলাচলে ভোগান্তিতে পড়ছেন অন্যান্য যানবাহনের চালকরা।
গতকাল বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড়ে মহাসড়কের মধ্য স্থানে বসানো হয়েছে অবৈধ লেগুনা স্ট্যান্ড। সেই স্ট্যান্ডে সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে বহু লেগুনা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে অন্যান্য গাড়ির চালকদের।
হাসমত আলী নামে এক পিক-আপ চালক জানান, নিয়মিত এ রুটে যাতায়াত করি। কিন্তু মহাসড়কের মধ্যে লেগুনা স্ট্যান্ড থাকায় যানজট সৃষ্টি হয়।
মালেক নামে এক ট্রাক চালক বলেন, ‘মহাসড়কে লেগুনা স্ট্যান্ড থাকায় বড় গাড়িগুলো চলতে সমস্যা হয়।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘আমরা প্রতিদিন মহাসড়কে টহল দিচ্ছি। অনিয়ম দেখলেই ব্যবস্থা নিচ্ছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫