রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মোকাম রাজবাড়ী আমলি আদালতে মামলা হয়। উপজেলার পাট্টা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য অতুল চন্দ্র সরকার (৪০) বাদী হয়ে এ মামলা করেন।
অতুল চন্দ্র সরকার পেশায় একজন দলিল লেখক। পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস পাংশা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি।
মামলায় আব্দুল আলীম মুন্সী, মো. জালাল মণ্ডল, শাকিল ওরফে সুজন, আরাফাত হোসেন রঙ্গিন, মো. উজির রাসেল, সিরাজুল ইসলাম মিঠু, আকমল হোসেন মোল্লা ও মো. শরিফসহ আরও আট-দশজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহারে জানা গেছে, মামলার আসামি মো. জালাল উদ্দিন বিশ্বাস অতুল চন্দ্র সরকারকে প্রাণনাশের হুমকি দিয়ে ১১ লাখ টাকা চাঁদা দাবি করেন। নিজের প্রাণ রক্ষার্থে তিন লাখ টাকা দেন। ১ নভেম্বর অতুল চন্দ্র সরকার পাংশা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে তাঁর নিজ সেরেস্তায় দলিল লেখার কাজে এলে জালাল উদ্দিন বিশ্বাস তাঁর কাছে চাঁদার বাকি আট লাখ টাকা দাবি করেন। চাঁদার টাকা না দিলে জালাল উদ্দিন বিশ্বাস ও তাঁর সঙ্গে থাকা আসামিরা অতুল চন্দ্র সরকার মারপিট করেন এবং তাঁর সেরেস্তার ড্রয়ার থেকে দুই লাখ টাকা নিয়ে চলে যান। পরবর্তী সময়ে স্থানীয়রা অতুল চন্দ্র সরকারকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে মো. জালাল উদ্দিন বিশ্বাস বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫