জোকারভক্তদের চোখ ৪ অক্টোবরের দিকে। এক কমেডিয়ানের জীবনের ট্র্যাজেডি নিয়ে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘জোকার’। সিনেমাটি দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান হোয়াকিন ফিনিক্স। এবার তৈরি হয়েছে জোকারের সিক্যুয়েল। প্রথম ভাগ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ‘জোকার: ফোলি আ ডিউক্স’ সিনেমার গল্প। এতে হোয়াকিনের বিপরীতে হার্লে কুইন চরিত্রে অভিনয় করেছেন গ্র্যামিজয়ী মার্কিন গায়িকা লেডি গাগা। আগামী ৪ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
হলিউড রিপোর্টার গতকাল জানিয়েছে, জোকারের মুক্তি উপলক্ষে বড় উদ্যোগ নিয়েছেন লেডি গাগা। প্রকাশ করছেন পুরো একটি অ্যালবাম। লেডি গাগা অ্যালবামটির নামও দিয়েছেন জোকারে তাঁর অভিনীত চরিত্রের নামে—‘হার্লে কুইন’। ১৩টি গান নিয়ে এটি মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর। ক্যারিয়ারের সপ্তম অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন লেডি গাগা। এর মধ্যেই হার্লে কুইনের ঘোষণা গাগাভক্তদের কাছে বাড়তি পাওনা হিসেবেই ধরা দিল।
কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এলোমেলো বিভিন্ন লাইন পোস্ট করছিলেন গায়িকা। কখনো লেখেন, ‘আই অ্যাম রেডি ফর মাই ইন্টারভিউ’, এরপর ‘ডোন্ট টেল মি হোয়াট টু ওয়্যার’, ‘নো ডাক্ট টেপ নো মিশন’, ‘মুনডাস্ট গেটস এভরিহোয়্যার’ ও ‘স্টিল নট অক্টোবর’ লেখেন পৃথক পোস্টে। তখন ভক্তরা এসব পোস্টের উদ্দেশ্য বুঝতে না পারলেও এখন সবার কাছে স্পষ্ট, এসব তাঁর হার্লে কুইন অ্যালবামের গানের শিরোনাম। এগুলো ছাড়াও অ্যালবামে থাকবে ‘গুড মর্নিং’, ‘গেট হ্যাপি’, ‘ওহ, হোয়েন দ্য সেইন্টস’, ‘ওয়ার্ল্ড অন আ স্ট্রিং’, ‘দ্যাটস এন্টারটেইনমেন্ট’, ‘স্মাইল’, ‘দ্য জোকার’ ও ‘ফোলি আ ডিউক্স’ শিরোনামের গানগুলো।
টড ফিলিপস পরিচালিত জোকারের প্রথম পর্বটি ছিল সাইকোলজিক্যাল থ্রিলার। তবে জোকার: ফোলি আ ডিউক্স অনেকটা মিউজিক্যাল ঘরানার। ভ্যারাইটি জানিয়েছে, ২০০ মিলিয়ন ডলার বাজেটের এ সিনেমায় ১৫টি পরিচিত গানকে নতুনভাবে পরিবেশন করা হবে, সঙ্গে কিছু মৌলিক গানও থাকবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫