গাজীপুরের শ্রীপুরে নামমাত্র প্রকল্প দেখিয়ে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংবাদমাধ্যমে এ বিষয় প্রতিবেদন প্রকাশ হলে গতকাল উপজেলা প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে। তিন সদস্যের কমিটির সদস্যরা হলেন, শ্রীপুর উপজেলার প্রকৌশল রাকিবুল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ এস এম মোহিতুল ইসলাম ও একজন উপজেলা সহকারী প্রকৌশলী। তদন্ত কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওই ইউপি চেয়ারম্যান অতিরিক্ত শ্রমিক লাগিয়ে সড়কের নির্মাণকাজ করছেন। শ্রমিকেরা জানিয়েছেন অতিরিক্ত মজুরি পাওয়াতে ভোররাত থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে কাজ করছেন।
গতকাল বুধবার দেখা যায়, পোষাইত-সানঘাটা রাস্তার মাটি কাটার কাজ পুরোদমে চলছে। রয়েছে বেশ কয়েকজন শ্রমিক। কোদাল আর টুকরি দিয়ে বিরতিহীনভাবে চলছে মাটি কাটার কাজ।
রাস্তায় নির্মাণের সঙ্গে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘আজ (বুধবার) ভোররাত থেকে সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। আমাদের মজুরি একটু বেশি দিচ্ছে, তাই একটু কাজও বেশি করছি।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫