
ইমো হ্যাকিংয়ের অভিযোগে নাটোরের লালপুর থেকে চার যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ভেল্লাবাড়িয়া মাজারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ভেল্লাবাড়িয়া রামকৃষ্ণপুর গ্রামের মো. তন্ময় আলী (২১), মহারাজপুর গ্রামের মো. সোহেল আলী (২২), জোতগরি গ্রামের মো. রুহুল আমিন (২০) ও সৌরভ কুমার সরকার (২১)। এ সময় সিম কার্ডসহ সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রাজশাহীর নাটোর ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন বলেও র্যাব সূত্র জানিয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার যুবকদের নাটোর জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় র্যাব, পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে এ পর্যন্ত ১৪২ জন ইমো হ্যাকারকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫