
ভারতের ত্রিপুরা রাজ্যের পূজামণ্ডপ ও দোকানপাটে আগুনের ঘটনার একটি ভিডিও রংপুরের পীরগঞ্জের বলে অপপ্রচার করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। এই ঘটনাকে ন্যক্কারজনক বলে অবহিত করেছে র্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান বলেন, উসকানিমূলক ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে অপপ্রচার চালানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে র্যাবের সাইবার নজরদারি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে গুজব ছড়ানো ও উসকানিদাতাদের বিরুদ্ধে র্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সচেষ্ট থাকবে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গত ১৬ মে রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ভাইরাল হয়েছিল। সেই হত্যাকাণ্ডের মূল হোতাসহ আসামিদের ইতিপূর্বে র্যাব গ্রেপ্তার করেছিল। যারা এখন কারাগারে আছে।
গতকাল এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, ‘গত ১৬ মে রাজধানীর পল্লবীতে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুই যুবক একজনকে চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করছে। সেই হৃদয় বিদারক ঘটনার ভিডিও ফুটেজকে ক্লিপ আকারে প্রচার করে একটি মহল নোয়াখালীর যতন সাহাকে একইভাবে হত্যা করা হয়েছে বলে অপপ্রচার করছে।’
র্যাবের কর্মকর্তারা এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব জানতে পেরেছে, মিরপুরের সাহিনুদ্দিন হত্যাকাণ্ডের ভিডিও ক্লিপটি ভারতের কলকাতা থেকে দেবদৃতা ভৌমিক নামের একজন প্রথম ফেসবুক মেসেঞ্জারে ছড়িয়ে দেন। আর দেবদাস মণ্ডল কলকাতা থেকেই ওই ভিডিওটি টুইটারে আপলোড করে গুজব ছড়িয়ে দেন। কর্নেল কে এম আজাদ জানান, ওই গুজব ছড়ানোর ঘটনায় বাংলাদেশভিত্তিক কুশীলবদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫