বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে পেটে ছুরি মেরে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। সেই সঙ্গে তিনি স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন।
গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নীলফামারীর ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন ওই এলাকার খিজির আলীর ছেলে জাহেদুল ইসলাম (৩৬) ও তাঁর স্ত্রী নুরজাহান বেগম (৩২)।
জাহেদুলের মা হাজেরা বেগম জানান, তাঁর ছেলে এনজিও থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনেছিলেন। মাসখানেক আগে তিনি রিকশাটি বিক্রি করে দিলে ঋণের কিস্তি পরিশোধে সমস্যা হচ্ছিল। বুধবার এনজিওর কর্মীরা কিস্তি নিতে বাড়িতে এসে জাহেদুলকে না পেয়ে নুরজাহানকে চাপ দেন। তাঁরা টাকার জন্য দীর্ঘক্ষণ বাড়ির আঙিনায় বসে থেকে পরে ফেরত যান।
জাহেদুল রাতে বাড়িতে এলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। একপর্যায়ে জাহেদুল আত্মহননের উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে নিজের পেট কেটে দেন। তখন নুরজাহান বাধা দিতে এগিয়ে এলে তাঁর পেটেও চাকু ঢুকিয়ে দেন জাহেদুল। পরে দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫