স্নাতকোত্তরের শিক্ষার্থী চন্দন রায়ের মেসে আগে সপ্তাহে দুদিন মাছ-মাংস রান্না হতো। খাবারে মাছের তালিকায় ছিল রুই, মৃগেল। এখন পরিস্থিতি বদলে গেছে। মাসে দুবারও মাছ রান্না হয় না। কম দামে পাঙাশ, ছোট আকারের তেলাপিয়া পাওয়া গেলেই মাছ খাওয়া হয় তাঁদের। মাংস রান্না হয়, তবে মাসে একবার।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী চন্দন রায়ের সঙ্গে গতকাল বুধবার মডার্ন মোড় বাজারে কথা হয়। তিনি আলু, পেঁপে ও শিম কিনছিলেন। চন্দন বলেন, ‘পালাক্রমে মাসে এক দিন মেসের বাজার করতে হয়। বাজারে এলে মাথা ঘোরে—কী কিনব। শাকসবজি কিনতেই টাকা শেষ হয়ে যায়। ইচ্ছে থাকলেও মাছ-মাংস কেনা হয় না এখন। অথচ আগে সপ্তাহে দুদিন এক বেলা মাছ-মাংস থাকত।’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ হাজার। এ ছাড়া কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় এক লাখ শিক্ষার্থী লেখাপড়া করেন। তাঁদের ৮০ শতাংশই থাকেন মেসে। কিন্তু নিত্যপণ্যের দাম বাড়ায় দুর্বিষহ হয়ে উঠেছে মেসের জীবনযাপন। খরচ বাড়লেও খাবারের মান বাড়ছে না। এতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের জোগান দিতে পারছেন না শিক্ষার্থীরা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, পণ্যের মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ এবং মেসের শিক্ষার্থীরা। তারা ঠিকমতো আমিষ-প্রোটিন খেতে পারছে না। দ্রব্যমূল্যের লাগাম কমিয়ে আনা খুব দরকার। শিক্ষার্থীদের স্বাস্থ্য টিকিয়ে রাখতে হলে ভালো মানের খাবার দরকার। তা না হলে শিক্ষার্থীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।
রংপুর সরকারি কলেজের স্নাতকোত্তরে পড়ুয়া শিক্ষার্থী মাহাফুজ ইসলাম জানান, তিনি যখন মেসে ওঠেন, তখন প্রতিবেলা খাবারে খরচ হতো ২৫ টাকা। ওই টাকায় দুই বেলা আমিষ থাকত। এখন খরচ বেড়ে ৬০ টাকায় দাঁড়ালেও এক বেলা আমিষ পান না। তিন বেলার খাবারে যে শাকসবজি দেওয়া হয়, তা-ও প্রয়োজনের তুলনায় অল্প। পণ্যদ্রব্যের ঊর্ধ্বমুখী দামে অনেক কষ্টে লেখাপড়া চালিয়ে যেতে হচ্ছে।
রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী জিম আক্তার জানান, তাঁর মেসে শিক্ষার্থীর সংখ্যা ২৫ জন। প্রতিদিন গড়ে সেখানে থাকেন ২০ জন। প্রতি বেলা খাবারের খরচ বাবদ দেন ৬০ টাকা। এতে গড়ে এক দিনে টাকা ওঠে ১ হাজার ২০০ টাকা। এই টাকায় ১০ কেজি চাল কিনতে হয়। প্রতি কেজি চাল ৫৬ টাকা দরে ৫৬০ টাকা, তেল আধা লিটার ৮৮ টাকা, প্রতি কেজি সবজি ৪০ টাকা ওপরে।
জিম বলেন, ‘১ কেজি গরুর মাংস ৭০০ টাকা, ব্রয়লার ২৮০ টাকা, মাছের দামও বেশি। ১ কেজি মাছ-মাংস কিনতে গেলে পরের বেলা সবজি খাওয়ার মতো উপায়ও থাকে না। তাই শাকসবজি খেয়েই থাকতে হচ্ছে।’
গতকাল বাজার ঘুরে দেখা গেছে, শসা ৩৫, ঢ্যাঁড়স ৪০, শিম ১২০ টাকা। ফুলকপি ৮০, আলু ৩৫, ঝিঙে ৫০, ধনেপাতা ১০০, মুলা ৩৫ টাকা। বেগুন ৩৫, পটোল ৪০, টমেটো ১৪০ থেকে ১৫০, পেঁয়াজ ৪০, রসুন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের চিংড়ি ৬০০, সুরমা ২৫০ থেকে ৩০০ টাকায়। এ ছাড়া পোয়া মাছ ৪৫০, শিং ৬০০, রুই ২৫০ থেকে ২৮০ ও পুঁটি ৩০০ টাকায় বিক্রি হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫