
ঘরের ভেতর বিদ্যুতের আলোয় ঝিলিক দিচ্ছে গায়ের রং। ওজন তার ১ হাজার ৪৮০ কেজি বা ৩৭ মণ। উচ্চতা সাড়ে ৫ ফুট, দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট। বেঁধে রাখা হয়েছে চারটি দড়ি দিয়ে। তারপরও একটু নড়ে উঠলে বুকে কাঁপন ধরে।
বলছিলাম হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘সুলতান’র কথা। বিশাল দেহ আর বাদশাহি চালচলনের জন্য আদর করে তার এই নাম দিয়েছেন মালিক নুরল আমীন।
রংপুরের কাউনিয়া উপজেলার হরিচরণলস্কর বালাপাড়া গ্রামের কৃষক নুরলের বাড়িতে জন্ম সুলতানের। এটির বয়স এখন সাড়ে তিন বছর। এবার কোরবানির ঈদ উপলক্ষে গরুটি বিক্রি করা হবে। উপজেলার মধ্যে এটিই সবচেয়ে বড় গরু বলে দাবি নুরলের। তিনি সুলতানের দাম হেঁকেছেন ১২ লাখ টাকা।
সম্প্রতি মানস নদীর পাশে নুরলের বাড়িতে গিয়ে দেখা যায়, খামারে মোটা রশিতে সুলতানকে বেঁধে রাখা হয়েছে। গরুটির ওপরে চলছে একটি ফ্যান। তাকে দেখতে বিভিন্ন গ্রাম থেকে মানুষ ভিড় করেছে।

কৃষক নুরল জানান, প্রায় ১ হাজার ৪৮০ কেজি ওজনের গরুটি ফ্রিজিয়ান জাতের। এর খাদ্যতালিকায় রয়েছে আপেল, মাল্টা, কাঁচা ঘাস, খড়, গম, ধানের গুঁড়া, ভুসি, ভুট্টা ও খুদের ভাত। সব মিলিয়ে সুলতান প্রতিদিন প্রায় ৮০০ টাকার খাবার খায়। পরিবারের সদস্যের মতো করে গরুটি পালন করছেন।
নুরল বলেন, গরুটির পেছনে অনেক শ্রম ছাড়াও এখন পর্যন্ত প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। স্থানীয়ভাবে অনেক পাইকার এটির দাম ১০ লাখ টাকা পর্যন্ত বলছেন। তবে তিনি ১২ লাখ টাকায় বিক্রি করতে চাইছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫