
ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে গেছেন অধিকাংশ মানুষ। তাই যানবাহনের চাপ কমেছে মাঝিরঘাট ফেরি ঘাটে। দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করে যানবাহনের অভাবে মাঝিরঘাট থেকে খালি ফেরি যাচ্ছে শিমুলিয়ার উদ্দেশ্যে। তবে লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ থাকায় অনেকেই পদ্মা পার হচ্ছেন ফেরিতে।
অপর দিকে যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করায় দুর্ভোগে পড়েছে মাঝিরঘাটে আসা যানবাহনের চালক ও যাত্রীরা।
গতকাল শুক্রবার সকালে মাঝির ঘাট ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের ১ ও ২ নম্বর পন্টুনে নোঙর করা আছে ফেরি রানীগঞ্জ ও ফরিদপুর। রানীগঞ্জের ধারণক্ষমতা ৪০ থেকে ৪৫টি ছোট যানবাহন হলেও দীর্ঘ সময় মাত্র ৪টি প্রাইভেট কার নিয়ে অপেক্ষা করছে। আবহাওয়া কিছুটা খারাপ থাকায় নিরাপত্তার কারণে অনেক যাত্রীরাই ফেরিতে উঠে বসেছেন। ফরিদপুর যানবাহন শূন্য অবস্থায় ঠায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ অপেক্ষার পর দুপুর ১২টায় ছোট সাইজের ২২টি যানবাহন ও শ দু-এক যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ঘাট ত্যাগ করে রানীগঞ্জ।
শরীয়তপুর থেকে ঢাকা যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘাটে আসা রাবেয়া গাড়িটি ফেরিতে উঠিয়ে টার্মিনালের পাশের দোকানে অপেক্ষা করছেন। এ সময় কথা হয় তাঁর সঙ্গে। বাবেয়া বেগম বলেন, দীর্ঘ ২ ঘণ্টা অপেক্ষা করছি। ঘাটে ফেরি আছে অথচ যানবাহনের অভাবে চালানো হচ্ছে না।
বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানান, দুই দিন ধরে এই ঘাটে যানবাহনের চাপ কমে গেছে। বর্তমানে এই ঘাটে থাকা চারটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫