বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বাসাইলে গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় রবি ফসল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হেলে পড়েছে সরিষা গাছ। অনেক জমিতেই জমছে পানি। এতে উপজেলার রবি ও শীতকালীন শস্যের ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষক।
উপজেলায় প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর সরিষা, ৬ হাজার হেক্টর রবি ও শীতকালীন ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা কৃষি বিভাগের। তবে দ্রুত ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে গেলে ক্ষতি কম হবে বলে ধারণা উপজেলা কৃষি অধিদপ্তরের।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘চলতি বছর উপজেলায় প্রায় ৪ হাজার ৮২০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। রবি মৌসুমে উপজেলায় প্রায় ৫ হাজার ৩৯৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এ ছাড়া বিভিন্ন শীতকালীন সবজির আবাদ হয়েছে ৩৫০ হেক্টর, আলু ২১৮ হেক্টর, গম ১৪৫ হেক্টর, ভুট্টা ১৪৫ হেক্টর, পেঁয়াজ ২৫ হেক্টর, মিষ্টি আলু ৩৫ হেক্টর জমিতে। এ ছাড়া মসুর, খেসারি, সূর্যমুখী, মরিচ ও ধনের আবাদ করেছেন কৃষক। এসব ফসলের মধ্যে গম ও ভুট্টা ছাড়া টানা বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক ও কৃষি বিভাগ।
উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলী পাড়া গ্রামের চাষি ফনিন্দ্র মন্ডল বলেন, ‘সরিষার আবাদে খরচ কম, ফলন ও দাম বেশি। তাই এ বছর চার শ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছি। অনেক খেতে সরিষা গাছে ফুল ধরেছে। কিন্তু এই অসময়ে বৃষ্টি ও দমকা হাওয়ায় সরিষার গাছ মাটিতে নুয়ে পরেছে। এতে ফুল নষ্ট হয়ে গেলে ফলন কমে যাবে।’
খুশি মোহন সরকার বলেন, ‘অসময়ে বৃষ্টি হওয়ায় সরিষার অনেক ক্ষতি হয়ে গেল। এ বছর ১৫০ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছি। সরিষা বৃষ্টির জন্য নুয়ে পড়েছে। সরিষা মাটির সঙ্গে মিশে যাওয়ায় ফলন কমে যাবে।’
সরিষা ও শবজিচাষি সুশীল, কামাল, লালচান, মারফতসহ অনেকে জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে শীতকালীন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে দুই একের মধ্যে সূর্যের দেখা মিললে ক্ষতির পরিমাণ কমে।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার বলেন, ‘গত বছর সরিষার বাম্পার ফলন ও দাম ভালো থাকায় এবার আবাদ বেড়েছে। ইতিমধ্যে বেশির ভাগ খেতে সরিষার ফুল এসেছে। এ সময় দফায় দফায় বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সরিষাগাছ মাটিতে হেলে পড়েছে। এতে সরিষার কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে। জমিতে পানি জমে থাকলে এবং বৃষ্টি বাড়তে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন চাষিরা। তা ছাড়া অসময়ে বৃষ্টির কারণে শীতকালীন সবজির ক্ষতির হবে।’
তবে জাওয়াদের কারণে কৃষিতে কেমন ক্ষতি হবে, তা এখনই পরিমাপ করা সম্ভব হবে না বলে জানান এই কৃষি কর্মকর্তা। বৃষ্টিতে কিছু ফসলের উপকার হবে বলে ধারণা তাঁর। তিনি বলেন, ‘এ বৃষ্টিতে অবশ্য গম, পায়রা, ভুট্টা ও গোখাদ্যসহ (গরুর ঘাস) বেশ কিছু ফসলের উপকার হয়েছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫