
নওগাঁর সীমান্তে কোলঘেঁষা একটি উপজেলা ধামইরহাট। এ উপজেলার সদর থেকে মাত্র ছয় কিলোমিটার উত্তরে গেলেই দেখা মিলবে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা শালবনেঘেরা আলতাদিঘি। নওগাঁর পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম আলতাদিঘি জাতীয় উদ্যান। এ দিঘির পূর্ব, পশ্চিম ও দক্ষিণে গহিন শালবন আর উত্তরে তারকাটাঘেরা ভারতীয় সীমান্ত। সেখানেই কুয়াশা ঢাকা ভোরে বসছে পরিযায়ী পাখির মেলা। তাদের কলতানে মুখর হচ্ছে পুরো এলাকা। শীতের আমেজ শুরু হতেই এখানে হাজার মাইল পাড়ি দিয়ে আসতে শুরু করেছে এসব পাখি।
সরেজমিনে আলতাদিঘি এলাকায় গিয়ে দেখা যায়, দিঘিজুড়ে বসেছে শত শত পরিযায়ী পাখির মেলা। এসব পাখির মধ্যে রাজসরালি, পাতি সরালি, বালি হাঁস, রাজহাঁস, মান্দারিন হাঁস, গোলাপি রাজহাঁস, ঝুঁটি হাঁস, চীনা হাঁস, কালো হাঁস, লাল শির, নীল শির, মানিক জোড়া, জলপিপি, ডুবুরি পাখি, হরিয়াল পাখি, রামঘুঘু, কাদাচোখা ও বিভিন্ন প্রজাতির গাঙচিল অন্যতম।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হেমন্তে শীতের আমেজ শুরু হতেই পরিযায়ী পাখি আসতে শুরু করে। শীতের শেষ, অর্থাৎ মাঘ মাস পর্যন্ত চলে এই আসর। পাখিগুলো দেখতে অনেকেই শীত মৌসুমে আলতাদিঘি এলাকায় বেড়াতে যান।
আলতাদিঘি জাতীয় উদ্যান-সংশ্লিষ্টরা জানান, পরিযায়ী পাখি দেখতে শীত মৌসুমে এখানে ভ্রমণপিপাসুদের আনাগোনা বাড়ে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫