বিশ্বজুড়ে সাড়া জাগানো টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’। এইচবিও চ্যানেলে সিরিজটির প্রচার শুরু হয় ২০১১ সালে, ৮টি সিজনের পর শেষ হয় ২০১৯ সালে। সিরিজটির তুমুল জনপ্রিয়তা দেখে নির্মাতারা ভাবেন, এটিকে আরও দীর্ঘায়িত করা যায় কি না! সিজন আর না বাড়িয়ে নতুন গল্প ও নতুন নাম নিয়ে ২০২২ সালের আগস্টে প্রচারিত হয় ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজের প্রথম সিজনের ১০টি পর্ব। গেম অব থ্রোনস যে সময়ের গল্প, হাউস অব দ্য ড্রাগন সেখান থেকে ফিরে গেছে আরও ২০০ বছর আগে। এটিকে তাই বলা হচ্ছে গেম অব থ্রোনস-এর প্রিক্যুয়েল।
নতুন খবর হলো, হাউস অব দ্য ড্রাগনের প্রথম সিজন প্রচারের দুই বছর পর আসছে এর দ্বিতীয় সিজন। আগামী ১৬ জুন এইচবিও প্রচার করবে নতুন সিজনের ৮টি পর্ব। বৃহস্পতিবার নতুন ট্রেলার প্রকাশ করে এ খবর জানিয়েছে চ্যানেলটি। তবে ট্রেলারে আনা হয়েছে ভিন্নতা। হাউস অব দ্য ড্রাগন যেমন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের গল্প, তেমনি ট্রেলারও এসেছে দুই ভাগে। একটি ব্ল্যাক, অন্যটি গ্রিন। দুই ট্রেলারে ভিন্ন দুই দলের গল্প। দর্শক চাইলে যেকোনো একদলকে বেছে নিয়ে ওই দলের গল্পটা কী হতে যাচ্ছে দ্বিতীয় সিজনে, সেটা জানতে পারবেন। প্রচারণার ক্ষেত্রে এই নতুনত্ব সিরিজটি নিয়ে দর্শকদের আরও আগ্রহী করে তুলেছে।
হাউস অব দ্য ড্রাগনের গল্প লেখা হয়েছে টারগারিয়ান গৃহযুদ্ধকে কেন্দ্র করে, যা সংঘটিত হয়েছিল গেম অব থ্রোনসের ২০০ বছর আগে। রাজা প্রথম ভিসেরিস টারগেরিয়ানের মৃত্যুর পর তাঁর দুই সন্তানের কে বসবে সিংহাসনে, বড় মেয়ে রাইনেইরা টারগেরিয়ান, নাকি বড় ছেলে দ্বিতীয় এগন টারগেরিয়ান? এ নিয়ে শুরু হয় গৃহযুদ্ধ। রাইনেইরার দলকে কালো, আর এগনের দলকে বলা হয় সবুজ দল। হাউস অব দ্য ড্রাগনের ট্রেলারও প্রকাশ করা হয়েছে এ দুই রংকে প্রাধান্য দিয়ে।
সিরিজটি তৈরি হয়েছে জর্জ আর আর মার্টিনের লেখা ফ্যান্টাসি ড্রামা ‘ফায়ার অ্যান্ড ব্ল্যাড’ অবলম্বনে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এমা ডি’আর্সি, অলিভিয়া কুক, ম্যাট স্মিথ, ইয়ান মিশেল, ইভ বেস্ট, টম গ্লিন কার্নি প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫