
জামালপুরের সরিষাবাড়ীতে ধর্ষণ মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের গাড়াডোবা-মৌলভীবাজার সড়কে আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন মামলার বাদী।
এ সময় মানববন্ধনে বক্তারা জানান, গত শনিবার ভোরে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঘরে সিঁধ কেটে ঢুকে ধর্ষণ করে কনক হাসান (২৫)। এর আগে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ওই শিক্ষার্থীকে নানাভাবে উত্ত্যক্ত করতেন কনক। এ ঘটনায় গত রোববার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কনককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। এর পর থেকে কনকের পরিবারের লোকজন মামলা তুলে নিতে বাদীকে বারবার হুমকি দিচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, কনক ‘মাদকসেবী ও বখাটে’। তিনি স্থানীয় কিশোরী ও তরুণীদের প্রায়ই উত্ত্যক্ত করতেন। নানা অপকর্মে জড়িয়ে পড়ায় তিনি একাধিকবার পুলিশের হাতে আটকও হয়েছিলেন। তাঁকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
মানববন্ধন শেষে কনকের গ্রেপ্তার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালিকাপুর ও মৌলভীবাজারের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
সরিষাবাড়ী থানার পরিদর্শক (এসআই) মহব্বত কবীর জানান, কনক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫