
সুনামগঞ্জের ছাতক পৌরসভার নামে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সড়কে টোল আদায়ের অভিযোগে গত বুধবার রাত ১২টা থেকে ধর্মঘট করছে ছাতক ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতি ও শ্রমিক সংগঠন। গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক সমিতির সহসভাপতি এমাদ উদ্দিনের সভাপতিত্বে সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ সভাও করা হয়।
পৌরসভা এলাকায় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ঢুকতে এবং বের হতে দিচ্ছেন না দুই সংগঠনের লোকজন। এতে শহরের কাছে ছাতক-সিলেট সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সড়কের দুই পাশে শত-শত গাড়ি আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
জানা গেছে, ছাতক পৌরসভার নামে এ সড়কের একটি স্থানে দীর্ঘদিন ধরে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান থেকে টোল আদায় করা হচ্ছে। টোল আদায় বন্দের দাবিতে একাধিকবার আন্দোলন করেছে ট্রাক মালিক ও শ্রমিক সমিতি। এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদনও করেছেন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া তালুকদার। এর ভিত্তিতে হাইকোর্টের একটি বেঞ্চ গত ২১ এপ্রিল পৌরসভার নামে টোল আদায় বন্ধ করতে ছয় মাসের নিষেধাজ্ঞা দেন।
পৌর কর্তৃপক্ষ উচ্চ আদালতের আদেশ অমান্য করে টোল আদায় করতে থাকলে গত ২ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিনের নেতৃত্বে পুলিশ টোল আদায়ের ঘরসহ তাদের উচ্ছেদ করে দেয়। কিছুদিন ওই স্থানে টোল আদায় বন্ধ রাখা হয়। গত বুধবার থেকে আবারও টোল আদায় শুরু করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন বলেন, আব্দুস সালাম নামের ইজারাদার পক্ষ সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন থেকে আট সপ্তাহের স্থগিতাদেশ নিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫