
দেশের চা নিলাম ও বিপণন আরও গতিশীল করতে পূর্ণাঙ্গ অনলাইন চা নিলাম পদ্ধতি চালুর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।
চা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে এটা বাস্তবায়ন এখন সময়ের দাবি। টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (টিটিএবি) এ বিষয়ে দ্রুত কার্যক্রম নিতে হবে এবং চা ক্রেতাদের অনলাইন নিলাম কার্যক্রমের সঙ্গে অভ্যস্ত করে তুলতে হবে।’
গতকাল রোববার সকাল ১০টায় চট্টগ্রামের আগ্রাবাদে টিটিএবি চা নিলাম কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চা বোর্ডের চেয়ারম্যান এসব কথা বলেন। অনলাইন টি-অকশন সিস্টেম সুষ্ঠুভাবে পরিচালনা, ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চা উৎপাদনকারী, চা ক্রেতা ও ব্রোকারদের অংশগ্রহণে টিটিএবি এ সেমিনারের আয়োজন করে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫