চা বা কফি পানের সময় অসাবধানে কাপড়ে পড়ে গেলে মুশকিলেই পড়তে হয়। কাপড় থেকে চা ও কফির দাগ তোলার সহজ ৪টি উপায় বেছে নিতে পারেন।
- দাগের ওপর সামান্য পরিমাণে সাদা টুথপেস্ট লাগিয়ে মিনিট পনেরো রেখে দিন। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। দাগ লাগার পর পর কাজটি করলে কাপড় নষ্ট
হবে না। - ১ চামচ বেকিং সোডা ও পানি দিয়ে পেস্ট তৈরি করুন। কাপড়ে চা-কফির দাগের ওপর সেই পেস্ট লাগিয়ে রেখে দিন। এরপর ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দাগ দূর হবে।
- স্প্রে বোতলে ২ কাপ পানিতে ১ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে দাগের ওপর স্প্রে করুন। দাগ দূর হবে।
- সুতির পোশাকে কফি ও চা পড়ে গেলে সঙ্গে সঙ্গে গরম পানি দিয়ে দাগের অংশ ধুয়ে নিতে পারলে ভালো হবে। এরপর ব্রাশ দিয়ে ঘষে নিন। দাগ উঠে যাবে।
টিপস সম্পর্কিত খবর পড়ুন:










