উপকরণ
এচড় একটা, কুঁচো চিংড়ি এক বাটি, মাঝারি আকারের আলু দুটি, পেঁয়াজ দুটি, আদা ১ ইঞ্চি পরিমাণ, রসুন ৩-৪ কোয়া, কাঁচা মরিচ স্বাদমতো, হলুদ, শুকনো মরিচ, জিরা ও ধনের গুঁড়ো, লবণ পরিমাণমতো, আধা চা-চামচ চিনি, তেজপাতা, গোটা গরমমসলা।
প্রণালি
ডুমো ডুমো করে কেটে এচড় সেদ্ধ করে নিন। চিংড়িগুলো লবণ ও হলুদের গুঁড়ো মাখিয়ে হালকা করে ভেজে তুলে নিন। এরপর সেই কড়াইয়ে আবার একটু সরিষার তেল দিয়ে গরম করে টুকরো করে রাখা আলু ও এচড় লবণ-হলুদের গুঁড়ো দিয়ে ভেজে তুলে রাখুন। এরপর কড়াইয়ে সামান্য সরিষার তেল দিয়ে গরম করে তেজপাতা ও গোটা গরমমসলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজকুচি দিয়ে ভেজে নিন। তারপর আদা, পেঁয়াজ, ৪-৫টি কাঁচা মরিচ আর রসুন একসঙ্গে বেটে নিয়ে কড়াইয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে বাকি মসলাগুলো সামান্য পানি দিয়ে গুলে ঢেলে দিয়ে আবারও কষান। মসলা থেকে তেল ছাড়লে এচড় আর আলু দিয়ে আরও একবার কষিয়ে আন্দাজমতো গরম পানি দিয়ে ঢেকে দিন। ঝোল ফুটে এলে আঁচ কমিয়ে রান্না করুন। এরপর ঢাকনা খুলে চিংড়ি মাছ আর কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে কিছুক্ষণ রান্না করুন। আলু ও এচড় সেদ্ধ হয়ে গেলে আর তরকারি মাখা মাখা হয়ে এলে সামান্য গরমমসলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫