নতুন অবতারে দর্শকদের সামনে আসছে কপিল শর্মা শো। নামের সঙ্গে পরিবর্তন হয়েছে প্রচারমাধ্যমও। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ নামে ৩০ মার্চ থেকে নেটফ্লিক্সে শুরু হচ্ছে নতুন এই শো। প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন কাপুর পরিবারের তিন সদস্য নীতু কাপুর ও তাঁর দুই সন্তান রণবীর কাপুর ও ঋদ্ধিমা কাপুর সাহানি। কপিল শর্মার উপস্থাপনায় অর্চনা পুরান সিং, সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক, রাজিব ঠাকুরদের সঙ্গে হাসিঠাট্টায় মেতে উঠবেন নীতু, রণবীর ও ঋদ্ধিমা।
সম্প্রতি প্রকাশ পেয়েছে নতুন শোয়ের প্রথম পর্বের প্রোমো। এ পর্বে রণবীরকে নিয়ে কিছু গোপন তথ্য ফাঁস করেছেন মা নীতু কাপুর। যেমন, রণবীরের পেটে নাকি কোনো কথাই থাকে না! কেউ তাঁকে কোনো গোপন কথা বললে, সেটা প্রকাশ না করা পর্যন্ত নাকি তাঁর পেট ব্যথা করে! নীতু এটাও জানিয়েছেন, বোন ঋদ্ধিমার পোশাক প্রায়ই রণবীর তাঁর প্রেমিকাদের দিয়ে আসতেন। রণবীর নিজের মুখে স্বীকারও করেছেন অনুষ্ঠানে, ‘আমি তো মায়ের জুয়েলারিও প্রেমিকাদের উপহার হিসেবে দিয়েছি।’
শোয়ে রণবীরের কাছে জানতে চেয়েছেন অর্চনা, তিনি কখনো রাহার (রণবীর-আলিয়ার মেয়ে) ডায়াপার পরিবর্তন করেছেন কি না! জবাবে রণবীর বলেন, আমি তো ওর রাব স্পেশালিস্ট। রাহাকে কপিল শর্মার শোয়ে আনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান রণবীর। তাঁর এ কথার সূত্রে অনেকে আন্দাজ করছেন, এই শোয়ে রাহাকেও দেখা যেতে পারে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫