নড়াইল শহর অংশের মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল করেছেন আউড়িয়ার সাধারণ মানুষ।
গত বুধবার বিকেলে আউড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল ইসলামের উদ্যোগ এই আনন্দ মিছিল বের করা হয়।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নড়াইল-২ আসনের সাংসদ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে অভিনন্দন জানিয়ে স্লোগান দেওয়া হয়।
মিছিলটি সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজার বাড়ি থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহরের শেখ রাসেল সেতু এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন। এ সময় চার লেন প্রকল্প একনেকে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আহাদুজ্জামান সোহাগ, সদস্য মো. তানভীর হিরন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান বাপ্পি, ছাত্র নেতা মো. সোহান মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক কাজী মনিরুল ইসলাম প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫