
মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামে প্রবাসীর বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষ। আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে আব্দুর রূপ ও প্রবাসী মতিন মিয়ার দুটি ঘরে আগুন দেওয়া হয়। রাজনগর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বাড়ি বিক্রি করতে না চাওয়ায় প্রতিপক্ষ বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় প্রবাসী মতিন মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মতিন মিয়া প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে তাঁর বাড়ি দখল করার জন্য শহিদ মিয়া, জাহির আলী ও তোয়াহির আলীর লোকজন তাঁর স্ত্রী-সন্তানদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। তিনি প্রবাস থেকে ফেরার পর বাড়িটি তাঁদের কাছে বিক্রি করার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন তাঁরা। মতিন মিয়া বাড়ি বিক্রি করতে না চাওয়ায় পরিকল্পিতভাবে তাঁর ও তাঁর ভাইয়ের বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
জানতে চাইলে অভিযুক্ত শহীদ মিয়া বলেন, ‘গতকাল রাতে আমরা বাড়িতে ছিলাম না। আমাদের হয়রানি করার জন্য তারা পরিকল্পনা করে আগুন লাগিয়েছে।’
রাজনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন বলেন, ‘আমরা ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’
রাজনগর থানার এএসআই সুজন বলেন, দুজন এসে লিখিত অভিযোগ দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫