আগের অর্থবছরের চেয়ে ঋণের প্রতিশ্রুতি ও ছাড় কমেছে, তাই বিদেশি ঋণের তথ্য প্রকাশে লুকোচুরি করছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। আগে নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করলেও জানুয়ারির পর ছয় মাস ধরে এ ঋণের প্রতিশ্রুতি, ছাড় ও পরিশোধের তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।
এ বিষয়ে ইআরডির বিশ্বব্যাংক, এডিবি, ফরেন এইড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টস (ফাবা) অনুবিভাগের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কথা বলতেও রাজি হননি।
ইআরডি সূত্র জানিয়েছে, বিদায়ী অর্থবছরে বাংলাদেশ মাত্র ৮৮০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেয়েছিল, যা আগের অর্থবছরের চেয়ে ১৩৭ কোটি ডলার কম। অর্থ ছাড় হয়েছে সব মিলিয়ে ৯২৭ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ১৭০ কোটি ডলার কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫