
মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে গত বুধবার দুপুর পৌনে দুইটার সময় রোগীদের মধ্যে শতবর্ষী এক বৃদ্ধার সঙ্গে অপেক্ষা করছিলেন ৭০ বছরের এক বৃদ্ধ। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকসেদুল মোমিনের নজরে পড়ে বিষয়টি।
চিকিৎসক বৃদ্ধ বলে সবার আগে চিকিৎসা দেওয়ার জন্য ডাকেন তাঁদের। দুজনের মধ্যে কে রোগী জানতে চাইলে বৃদ্ধা নারী জানান, তাঁর সঙ্গে বৃদ্ধ লোক। সম্পর্কের বিষয়টি তিনি আর জানতে চাননি।
এরপর ব্যবস্থাপত্র নিয়ে চলে যাওয়ার সময় ওই নারী তাঁর সঙ্গে আসা বৃদ্ধকে বলছেন, ‘ওঠ, তাড়াতাড়ি চল’। কৌতূহল বশত ডা. মোমিন নারীকে জিজ্ঞেস করেন, সম্পর্কে কে হন তিনি।
তখন ওই নারী জানান, ১০০ বছর বয়সে তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন তাঁর ৭০ বছরের ছেলেকে ডাক্তার দেখাতে। বিষয়টি জানাজানি হলে হাসপাতালে ভিড় জমে যায়। মায়ের ভালোবাসার বিরল দৃষ্টান্ত দেখে হতবাক হন সবাই।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা সিদ্দিকুর রহমান বলেন, ‘হাসপাতালে এসে আজ বিরল ঘটনার সাক্ষী হলাম। মা তো মা-ই। মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না। সন্তান মাকে ছেড়ে যায়, কিন্তু মা সন্তানকে কখনোই ছেড়ে যান না।’
বিষয়টি ডা. মোমিন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে ছড়িয়ে পড়ে। তবে পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের ঠিকানা পাওয়া যায়নি।
ডা. মকসেদুল মোমিন জানান, শতবর্ষী ওই নারীর সংসারে তাঁর সবাই আছে। তারপরেও স্বেচ্ছায় ৭০ বছরের ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছিলেন চিকিৎসা করাতে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫