সান বাংলায় গত ২৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘আকাশ কুসুম’। এতে রক্তিম চরিত্রে অভিনয় করছেন সম্রাট মুখোপাধ্যায় আর ডালি চরিত্রে আছেন কথা চক্রবর্তী। আকাশ কুসুমের কাহিনি তৈরি হয়েছে মুখার্জিবাড়িকে কেন্দ্র করে। এ বাড়িতে পরিচারিকার কাজ করত ডালির মা ঝরনা। ঝরনাকে একদিন মিথ্যা চুরির অপবাদে পুলিশে দেওয়া হয়।
গল্পে বড়সড় বদল আসে, যখন ব্যবসায়ী রক্তিম দেববর্মণ মুখার্জিদের ব্যবসা ও বাড়ি দখল করে নেয়। মুখার্জিবাড়িতে বড় হয়েছে ঝরনার মেয়ে ডালি। এ পরিবারকে সে আপনজনের মতোই দেখে। পরিবারকে বাঁচাতে রক্তিমের দেওয়া বিয়ের প্রস্তাব মেনে নেয় ডালি। তবে একটা শর্তে, রক্তিমকে মুখার্জিদের সব সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। রক্তিম আর ডালির এই অসম বয়সের বিয়েটা কি টিকবে? মায়ের অপমানের প্রতিশোধ কি নিতে পারবে সে? এসব প্রশ্ন সামনে নিয়ে এগিয়ে যাবে আকাশ কুসুম সিরিয়ালের গল্প।
সম্রাট মুখোপাধ্যায় বলেন, ‘এটা একটু অন্য স্বাদের গল্প। গতানুগতিক ফ্যামিলি ড্রামার মতো নয়। বর্তমানে যে সিনেমাগুলো চলছে, অ্যানিমেল হোক বা পুষ্পা—সবই কিন্তু রিভেঞ্জের গল্প। আকাশ কুসুমও কিন্তু প্রতিশোধের গল্প। এতে আমার যে চরিত্রটি, রক্তিম, সে কেন এত হিংসাত্মক? তার পেছনে অনেক বড় গল্প আছে। পরে সেটা ধীরে ধীরে জানা যাবে। অনেক বছর পর আমাকে দর্শক এ ধরনের নেতিবাচক চরিত্রে দেখবে। আমি প্রায় এক বছর পর টেলিভিশনে ব্যাক করছি। সর্বশেষ হরগৌরি পাইস হোটেলে কাজ করেছিলাম। তারপর একটা বড় বিরতি দিয়ে আবার টিভি পর্দায় ফিরছি।’
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হচ্ছে আকাশ কুসুম সিরিয়াল। গল্প লিখেছেন স্নিগ্ধা বসু, চিত্রনাট্যে পায়েল চক্রবর্তী ও সংলাপে তপস্যা দত্ত। পরিচালনা করছেন সৌমেন হালদার। সান বাংলায় বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৮টায় দেখা যাচ্ছে ধারাবাহিকটি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫