
অন্যের জমিতে ঝুপড়ি ঘরে বসবাস করতেন তাঁরা। কখনো স্বপ্নেও ভাবতে পারেননি নির্মাণ করতে পারবেন একটি পাকা ঘর। সেই ঘরে পরিবার নিয়ে বাস করবেন সুখে-শান্তিতে। তাঁদের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিচ্ছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে সরকার ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নির্মাণ করে দিচ্ছে পাকা ঘর। সেই প্রকল্পের অংশ হিসেবে ভোলার লালমোহন উপজেলায় নির্মাণ করা হচ্ছে সাড়ে ৫০০ পাকা ঘর। এসব ঘরে মাথা গোঁজার ঠাঁই পাবেন ভূমি ও গৃহহীনেরা। প্রত্যেক পরিবার পাবে জমিসহ আধা পাকা বসতঘর। প্রতিটি ঘরের সঙ্গে থাকবে বিদ্যুৎ, সুপেয় পানি ও যাতায়াতের ব্যবস্থা। কেবল ঘরই নয়, সরকারি বিভিন্ন দপ্তরের মাধ্যমে এসব পরিবারকে করা হবে স্বাবলম্বীও। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।
উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পেয়েছেন মঞ্জু হোসেন। ‘নদীভাঙা মানুষ আমরা। আমাগো কোনো ঘরবাড়ি নাই। বেড়িবাঁধে থাকি। ঝড়-তোফানের সময় আতঙ্কে দিন কাটে। এখন আর সেই আতঙ্কে থাকতে হবে না। আমাগোরে ইটের ঘর করে দেওয়া হচ্ছে। ইটের ঘরে বাস করতে পারব এটা কখনো কল্পনাও করিনি। এই পাকা ঘর আমার স্বপ্নের ঠিকানা’—বলেন মঞ্জু হোসেন।
মো. খলিল, আবদুল ওহাব আলীর মতো এমন অনেকেও এমন আধা পাকা ঘর পাচ্ছেন। তাঁরা জানান, চোখের সামনে নিজের স্বপ্নের বসতঘর গড়ে উঠেছে। বসতঘর নির্মাণ করে দেওয়ায় খুশি।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এসব ঘর নির্মাণকাজ তদারকি করা হচ্ছে। যাতে করে ঘরগুলোর গুণগতমান বজায় রাখা যায়। শিগগির এসব ঘর নির্মাণ শেষ করে অসহায়, ভূমি ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫