
সিরাজদিখানে ধলেশ্বরী নদীর পাড়ের জমির মাটি বিক্রি করা হচ্ছে ইটভাটায়। এতে বছরজুড়ে নদী ভাঙন লেগেই থাকে ওই এলাকাজুড়ে। মাটি কাটা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের শিব মন্দির সংলগ্ন খেয়াঘাট এলাকার ধলেশ্বরী নদীর পাড় থেকে মাটি কাটা হচ্ছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে দিন রাত মাটি বিক্রি হচ্ছে। আর সেই মাটি যাচ্ছে ইটভাটার মালিকদের কাছে। রিপন ছৈয়াল নামে এক ব্যবসায়ী এ মাটি বিক্রির সঙ্গে জড়িত। গত বুধবার উপজেলার মালখানগর ইউনিয়ন ভূমি অফিস থেকে লোকজন গিয়ে রিপন ছৈয়ালকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করে। এ সময় রিপন তার নিজের জমি বলে দাবি করলে এসিল্যান্ড তাকে কাগজপত্র নিয়ে ভূমি অফিসে আসতে বলে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, ধলেশ্বরী নদীর পাড় কেটে মাটি ট্রলারে ভরে নিয়ে যাচ্ছে ৬-৭ জন ব্যক্তি। প্রতি ট্রলার ৩০০ টাকায় ভরে মাটি নিয়ে যাচ্ছেন মাটি ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছেন উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের রিপন ছৈয়াল নামে এক ব্যক্তি। প্রতিদিন ১০ / ১২টি ট্রলারে করে মাটি বিক্রি করছেন। এতে করে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। আর এলাকাবাসী নদী ভাঙনের কবলে পড়ছে।
ট্রলারের মালিক মো. নূরু বলেন, ‘আমি প্রতিদিন এক ট্রলার ৩০০ টাকা দরে (দাম) রিপন ভাইয়ের কাছ থেকে মাটি কিনেছি। আমরা পানি থেকে ডুবে ডুবে মাটি কেটে তারপর ট্রলারে ভরি। এই জমি কার সেটা আমরা জানি না। কিন্তু রিপন ছৈয়াল আমাদের কাছে টাকার বিনিময়ে মাটি বিক্রি করছে।’
অভিযুক্ত রিপন ছৈয়াল বলেন, ‘এই জমি আমাদের, আমি এই মাটি বিক্রি করছি, এটা সরকারি কোন জায়গা না। এটা আমার জায়গা।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ বলেন, ‘ধলেশ্বরী নদীর পাড়ের জমির মাটি কেটে নেওয়ার খবর পেয়ে মালখানগর ইউনিয়ন ভূমি অফিস থেকে লোকজন গিয়ে রিপন ছৈয়াল নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে। তারপর সে বলে এই জায়গা নাকি তার। সে জন্য আমি কাগজপত্র নিয়ে তাঁকে আসতে বলেছি। কাগজপত্র দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫