মা কথাটি ছোট্ট অতি
কিন্তু জেনো ভাই
ইহার চেয়ে নামটি মধুর
তিন ভুবনে নাই।...
-কাজী কাদের নেওয়াজ
সন্তানের সঙ্গে মায়ের সম্পর্কটা ছোটবেলায় একধরনের থাকে। কিন্তু সন্তানের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সম্পর্কটা কেমন যেন ফিকে হতে শুরু করে। মা ও সন্তানের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আর এই দূরত্বই কখনো কখনো কাল হয়ে দাঁড়ায়। তাই মা ও সন্তানের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ থাকা উচিত। পারস্পরিক বোঝাপড়া ভালো হওয়া উচিত। তবেই সম্পর্কে প্রাণ থাকবে। একটা ছন্দ থাকবে।
সম্পর্কের উন্নয়ন
মায়ের সঙ্গে সম্পর্কটা মধুর রাখতে হলে মায়ের সঙ্গে বেশি সময় কাটানো যেতে পারে। মায়েরও অনেক জমানো কথা থাকতে পারে। সেগুলো শুনতে পারেন। একসঙ্গে বেশি সময় কাটালে বোঝাপড়াটা ভালো হবে।
নিয়মিত যোগাযোগ
যোগাযোগ দুজন মানুষের মধ্যে সেতুর মতো কাজ করে। যাঁরা পড়াশোনা কিংবা চাকরির জন্য মা-বারার কাছ থেকে দূরে থাকেন, তাঁরা মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। মা খেয়েছেন কি না, ওষুধ খাচ্ছেন কি না, পিঠের ব্যথা কমেছে না বেড়েছে ইত্যাদি বিষয়ের খোঁজ নিন। এতে মায়ের প্রতি আপনার মমত্ববোধ ও টান প্রকাশ পাবে।
মায়ের সঙ্গে ভ্রমণ
ভ্রমণ হৃদয়কে শান্ত করে। আকাশের মতো উদার মনের অধিকারী হতে হলে ভ্রমণের বিকল্প নেই। মায়ের সঙ্গে হৃদ্যতা বাড়াতে, সখ্য গড়ে তুলতে একসঙ্গে ঘুরে বেড়াতে পারেন। দেশের কিংবা বিদেশের দর্শনীয় জায়গাগুলোতে যেতে পারেন। এতে বোঝাপড়া ভালো হবে। একসঙ্গে স্মরণীয় কিছু সময় কাটবে।
মাকে উপহার দিন
বিভিন্ন উৎসব ও পার্বণ কিংবা দিবসে মায়ের জন্য উপহার কিনুন। উপহার হিসেবে দিতে পারেন ফুল, শাড়ি, কেক কিংবা অন্য কিছু। বিশেষ দিনে মায়ের জন্য বিশেষ কিছু রান্নাও করতে পারেন। এতে মায়ের সন্তুষ্টি অর্জন সহজ হবে। মা নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবেন। আপনার সঙ্গে তাঁর সম্পর্কটা মধুর হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫