
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ বলেছেন, ‘চট্টগ্রাম ওয়াসায় অনিয়ম, দুর্নীতি আছে। অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভোগান্তিও রয়েছে। তবে আগের চেয়ে অনেক কমেছে। একেবারে মিনিমাম লেভেলে। আগে আমার কাছেও অনেক অভিযোগ আসত। এখন সেই তুলনায় নেই। আমরা ধীরে ধীরে এগুলো কমিয়ে আনছি।’
গতকাল বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) গণশুনানি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন এ কে এম ফজলুল্লাহ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়াসা এমডি বলেন, ‘দুর্নীতি আমাদের একটি বিশেষ রোগের মতো। ওয়াসায় দুর্নীতি আছে, এটা অস্বীকার করার উপায় নেই। আগে মিটার কানেকশন নিয়ে, মিটার পরিবর্তন নিয়ে, বাড়তি বিল নিয়ে অনেক অভিযোগ থাকত। কিন্তু এসব মিনিমাম লেভেলে চলে এসেছে।’ ওয়াসার সেবার হার বেড়েছে উল্লেখ করে এমডি আরও বলেন, ‘আমার কাছে অনেক লোক অভিযোগ নিয়ে আসেন। এগুলো আমরা দ্রুততার সঙ্গে সমাধান করছি। এসব ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দেখাই।’
অনুষ্ঠানে লিখিত বক্তব্যে এমডি ওয়াসার চলমান ও সদ্য শেষ হওয়া প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা সবার সামনে তুলে ধরেন। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে সেবার মান আরও বাড়বে বলে তিনি জানান। পরে নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা ওয়াসার গ্রাহকেরা অনিয়ম ও ভোগান্তি তুলে ধরেন। এ সময় গ্রাহকেরা চট্টগ্রাম ওয়াসায় কানেকশন ছাড়াই বিল আদায়, অধিকাংশ সময় পানি না পাওয়া, পানিতে লবণাক্ততা, পচা গন্ধ, লাইনে ফুটো, অহরহ সড়ক খোঁড়াখুঁড়ি, যাতায়াতে সীমাহীন ভোগান্তিসহ বিস্তর অভিযোগ তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার সচিব শাহিদা ফাতেমা চৌধুরী, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১১ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫