কয়েক দিন আগে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের স্বামী শরিফুল রাজ ও চিত্রনায়িকা মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেন পরীমণি। এ সূত্র ধরে শুরু হয় তাঁদের সংসার ভাঙার গুঞ্জন। এরই মাঝে মিম-পরীর পাল্টাপাল্টি স্ট্যাটাস সেই গুঞ্জনকে আরও উসকে দেয়।
বিতর্কের মাঝেই আবার শুক্রবার রাতে ফেসবুকে দেখা দিলেন পরীমণি। তবে এবার কোনো অভিযোগ নয়, সবার সঙ্গে নিজের সন্তানের তিন মাসের জন্মদিন পালন করার মুহূর্ত ভাগ করে নিলেন পরী। তাঁর শেয়ার করা ছবিতে দেখা যায়, সন্তানকে আদর করছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘আমাদের ছেলের তিন মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ’। সেই ছবিতে শরীফুল রাজকে দেখা না গেলেও অভিনেত্রী ফারিণ খানের পোস্ট করা ছবি ও ভিডিওতে একসঙ্গে দেখা গেছে তাঁদের। ওই ছবিতে দেখা যায়, ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে কোলে নিয়ে আদর করছেন রাজ, পাশে থাকা পরীমণিও হাসিমুখে আদর করছেন সন্তানকে।
এমন ছবি দেখার পর অনেক নেটিজেন মনে করছেন, সবকিছু ঠিক হয়ে গেছে এই তারকা দম্পতির। কেউ কেউ আবার বলছেন, আলোচনায় থাকতেই এমনটা করেছেন পরীমণি। এদিকে প্রথমে চুপ থাকলেও চলমান বিতর্ক নিয়ে মুখ খুলেছেন শরীফুল রাজ। তিনি বলেন, ‘সব সময় বলে আসছি পরীকে অনেক ভালোবাসি, সম্মান করি, আগামীতেও বলে যাব। যে বিষয় নিয়ে এত কথা হচ্ছে, সে প্রসঙ্গে আমি কিছুই জানি না। আর আমি এমন কিছুই করিনি, যেটার কারণে আমাদের সংসার ভাঙতে পারে। পরী ও রাজ্যকে (তাঁদের সন্তান) নিয়ে ভালোই আছি। আশা করি সবকিছু পরিষ্কার হবে আগামীতে।’
গুণিন সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তাঁরা। এরপর গত ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। মা হতে চলার খবরও একই দিনে প্রকাশ করেন পরীমণি। গত ১০ আগস্ট তাঁদের ঘর আলো করে আসে ছেলে শামীম মুহাম্মদ রাজ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫