
রাজধানীর বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে আগুনের সূত্রপাত হয়েছিল নিচতলার চা-কফির দোকানের ইলেকট্রিক কেটলি থেকে। আগুনের তীব্রতা বেড়েছে গ্যাস লিকেজের কারণে। ওই ঘটনায় ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
তদন্ত শেষে গত সপ্তাহে প্রতিবেদন নিজ দপ্তরে প্রতিবেদন জমা দিয়েছে ফায়ার সার্ভিসের কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস জমে থাকার কারণেই কেটলির শর্টসার্কিটের আগুন খুব অল্প সময়ের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আর ভবনটির একমাত্র সিঁড়িতে সিলিন্ডার রাখার কারণে মানুষ নামতে পারেনি।
ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান ও সংস্থার পরিচালক (অপারেশন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী গতকাল রোববার সাংবাদিকদের বলেন, তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, ভবনের ১৩টি ত্রুটি বা নিয়মের ব্যত্যয় ঘটেছে।এগুলো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তাজুল ইসলাম বলেন, ভবনের নিচতলায় চুমুক নামের কফিশপের ইলেকট্রিক কেটলির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। সেই আগুনটাকে অতিমাত্রায় ছড়াতে সহায়ক ভূমিকা পালন করেছে লিকেজের কারণে জমে থাকা গ্যাস। চার-পাঁচ মিনিটের মধ্যে আগুন পুরো নিচতলা গ্রাস করে নেয়।
তদন্ত কমিটির প্রধান বলেন, এত মানুষ মারা যেত না, যদি খালি একটা সিঁড়ি থাকত। এগুলো তো বিল্ডিংয়ের মেজর ইস্যু। এই ভবনে একটামাত্র সিঁড়ি রয়েছে, সেটিতে আবার গ্যাস সিলিন্ডার রেখে ব্লক করে রাখা হয়েছিল।
গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের ওই আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করে। মামলায় ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫